রুকইয়াহ

প্রসঙ্গ: সেলফ ডায়াগনোসিস রুকইয়াহ

রাক্বীর কাছে না গিয়েও নিজে নিজেই কীভাবে ডায়াগনোসিস রুকইয়াহ করা যায় — ধাপে ধাপে পদ্ধতি।

“ডায়াগনোসিস রুকইয়াহ” কী — এ ব্যাপারে ইতিপূর্বেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। বক্ষমান আলোচনায় আমরা জানবো — রাক্বীর কাছে না গিয়েও নিজে নিজেই কীভাবে “ডায়াগনোসিস রুকইয়াহ” করা যেতে পারে।

যদিও সরাসরি অভিজ্ঞ কোনো রাক্বীর শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস রুকইয়াহ করা হলে রোগ নির্ণয় করা সহজ হয়! কিন্তু রাক্বীর অসহজলভ্যতা, আর্থিক অসচ্ছলতা, পারিবারিক সাপোর্ট না থাকা ইত্যাদি বিভিন্ন কারণে সবার পক্ষে সরাসরি রাক্বীর সাহায্য নেওয়া সম্ভব হয় না। তাদের উদ্দেশ্যেই এই লেখা।


সেলফ ডায়াগনোসিস রুকইয়াহর ধাপ

ধাপ ১ — নামাজ (ঐচ্ছিক)

সুযোগ থাকলে সুস্থতার নিয়তে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিন।

ধাপ ২ — বিশেষ আয়াত পড়া

আপনার মধ্যে জ্বীন-যাদু, হিংসা বা বদনজরের কোনো প্রভাব থাকলে আল্লাহ পাক যেন তা প্রকাশ করে দেন — এই নিয়তে নিম্নোক্ত আয়াতসমূহ তিনবার করে তিলাওয়াত করুন:

ক্রমিকসূরাআয়াত
সূরা ফাতিহা
সূরা বাকারা৬৯, ৭০
সূরা শু’আরা৬২

ধাপ ৩ — মুতলাক্ব রুকইয়াহ শোনা

নিয়মিত ফজর ও মাগরিব/এশার পরে মুতলাক্ব রুকইয়াহর যেকোনো একটি অডিও তিলাওয়াত শুনবেন।

এভাবে দুই সপ্তাহ বা কমপক্ষে এক সপ্তাহ শুনবেন।


কীভাবে বুঝবেন সমস্যা আছে?

রুকইয়াহর সময় বা পরে যদি নিচের কোনো প্রতিক্রিয়া হয়:

ইতিবাচক লক্ষণ (সমস্যা আছে):

  • শরীরে ঝাঁকুনি বা কম্পন
  • বমি বমি ভাব বা বমি
  • তীব্র মাথাব্যথা বা মাথা ঘোরা
  • শরীরে জ্বালাপোড়া
  • হাই ওঠা, কান্না বা হাসি
  • ঘুম ঘুম ভাব

যদি কিছুই না হয়: সম্ভবত জ্বীন-যাদু-বদনজরের সমস্যা নেই।


গুরুত্বপূর্ণ নোট

  • সেলফ ডায়াগনোসিসে শুধু প্রাথমিক ধারণা পাওয়া যায়
  • নিশ্চিত হতে অভিজ্ঞ রাক্বীর কাছে ডায়াগনোসিস রুকইয়াহ করানো উত্তম
  • ধৈর্য রাখুন, একবারেই ফলাফল নাও পেতে পারেন