রুকইয়াহ

শরীরের মধ্যে জিনকে জ্বালিয়ে দেওয়া ও কষ্ট দেওয়ার আমল

দীর্ঘদিন জিন দ্বারা আক্রান্তদের জন্য জিনকে জ্বালিয়ে দেওয়া ও শরীর থেকে বের করার সহজ রুকইয়াহ আমল।

যারা দীর্ঘদিন পর্যন্ত জিন দ্বারা আক্রান্ত তারা এই আমলটি রেগুলার করতে পারেন। এভাবে লাগাতার কষ্ট দিতে থাকলে একটা সময় জিনের জন্য আপনার শরীরে অবস্থান করা মারাত্মক কষ্টকর ও যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়াবে। এতে সে শরীর ছেড়ে বের হয়ে যেতে বাধ্য হবে।


নিয়ত (গুরুত্বপূর্ণ প্রথম ধাপ)

আমলটি শুরু করার পূর্বে প্রথমত নিজের সকল গুনাহ থেকে খাঁটি দিলে তাওবা করুন। এরপরে মুখে উচ্চারণ করে নিয়ত করুন:

“আল্লাহ! আমার অসুস্থতার সাথে সংশ্লিষ্ট জিনকে হেদায়েত থাকলে হেদায়েত দিন। নতুবা আপনি তাকে জ্বালিয়ে দিন, মারাত্মক শাস্তি দিন। আমার শরীর থেকে জিনকে বের হয়ে যেতে বাধ্য করুন। আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন। নিশ্চয়ই আপনি সর্বময় ক্ষমতার অধিকারী।”

এভাবে রাগ ও ক্ষোভের সাথে জিনের শাস্তি প্রার্থনা করুন। অনুনয় ও বিনয়ের সাথে নিজের যাবতীয় সমস্যা থেকে সুস্থতা কামনা করুন।


আমলের ধাপসমূহ

ধাপ ১: আয়াতুল কুরসি

২১ বার আয়াতুল কুরসি পড়ুন (বেজোড় সংখ্যকবার পড়বেন)।

এরপরে অর্থের দিকে খেয়াল করে শুধু শেষাংশ —

وَلَا يَئُودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ

অনেকক্ষণ পর্যন্ত রিপিট করতে থাকুন।

📘 অর্থ: আসমান ও যমীনের রক্ষণাবেক্ষণ আল্লাহর জন্য কঠিন কিছু নয়। এবং তিনি অতি উচ্চ মর্যাদাসম্পন্ন, মহিমান্বিত।

ধাপ ২: সূরা সাফফাত (প্রথম ১০ আয়াত)

২১ বার বা বেজোড় সংখ্যায় আরো বেশিবার পড়ুন। এরপরে দশম আয়াতের শেষাংশ—

فَأَتۡبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌ

১০-২০ মিনিট বা পারলে আরো বেশি পড়ুন।

📘 অর্থ: জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পিছু নেয়।

ধাপ ৩: সূরা বুরুজ

সূরা বুরুজ ২১ বার পড়ুন। এরপরে আয়াত ৫ থেকে ৭ বিশেষভাবে রিপিট করুন।

وَٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ۝ إِذِ هُمۡ عَلَيۡهَا قُعُودٌ ۝ وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٌ
📘 অর্থ: দাহন শক্তিবিশিষ্ট অগ্নির কসম — যখন তারা তার পাশে বসেছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী ছিল।

গুরুত্বপূর্ণ: এই আমল নিয়মিত করলে ইনশাআল্লাহ জিন শরীর ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তবে আমলের পাশাপাশি নিয়মিত রুকইয়াহ শুনুন এবং হালাল জীবনযাপন করুন।