রুকইয়াহ

প্রেসক্রিপশন: ইনফার্টিলিটি ও মিসক্যারেজ

বন্ধ্যাত্ব ও গর্ভপাত সমস্যায় আক্রান্ত দম্পতিদের জন্য সম্পূর্ণ রুকইয়াহ প্রেসক্রিপশন।

যে সমস্ত রোগীরা ইনফার্টিলিটি ও মিসক্যারেজ (বন্ধ্যাত্ব ও গর্ভপাত) এর সমস্যায় ভুগছেন, কিন্তু ডায়াগনোসিস রুকইয়াহ করে কোন অসুবিধা খুঁজে পাওয়া যায়নি — তারা এই প্রেসক্রিপশনের আমল করতে পারেন। যাদের সমস্যা চিহ্নিত হয়েছে তারা এই আমলের পাশাপাশি নিজ নিজ সমস্যা সংশ্লিষ্ট আমলও করবেন।

আল্লাহ পাক সকল নিঃসন্তান দম্পতিকে নেক সন্তান দান করুন। আমীন।


প্রেসক্রিপশন

১। সকাল-সন্ধ্যার মাসনূন দোয়া

ফজরের পর থেকে সূর্য ওঠার আগে এবং আসরের পর থেকে সূর্য ডোবার আগে মাসনূন দোয়া পড়বেন। প্রত্যেকটি দোয়া অবশ্যই নির্দিষ্ট সংখ্যায় পড়বেন।

২। পড়া পানি পান

সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর পূর্বে পড়া পানি পান করবেন।

৩। ফরজ নামাজের পরে

প্রতি ফরজ নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি ও তিনবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়বেন। ঘুমানোর পূর্বে উভয় হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে নিবেন।

৪। ওযূর অভ্যাস

যথাসম্ভব সর্বদা ওযূর সাথে থাকার চেষ্টা করবেন।

৫। দিনে রুকইয়াহ শোনা

দিনের যেকোনো সময় একবার ইনফার্টিলিটি ও মিসক্যারেজের রুকইয়াহ শুনবেন।

৬। রাতে রুকইয়াহ শোনা

রাতের যেকোনো সময় একবার রুকইয়াহ শুনবেন।


নেক সন্তান পাওয়ার দোয়াসমূহ

সূরা আলে ইমরান — ৩৮ নং আয়াত

رَبِّ هَبۡ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
🔊 উচ্চারণ: রব্বি হাব লী মিল্লাদুনকা যুররিয়্যাতান তাইয়িবাহ, ইন্নাকা সামী'উদ দু'আ।
📘 অর্থ: হে আমার রব! আপনার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শুনেন।

সূরা ফুরকান — ৭৪ নং আয়াত

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٍ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا
📘 অর্থ: হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা করুন এবং আমাদের মুত্তাকীদের নেতা করুন।

দ্রষ্টব্য: কমপক্ষে তিন মাস ধারাবাহিকভাবে এই আমল করুন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।