রুকইয়াহ

রুকইয়াহ পদ্ধতি: হাদীস দ্বারা প্রমাণিত নয়টি পদ্ধতি

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস দ্বারা প্রমাণিত রুকইয়াহর নয়টি বৈধ পদ্ধতির বিস্তারিত বিবরণ।

হাদীস শরীফে রুকইয়াহর বিভিন্ন পদ্ধতি বর্ণিত হয়েছে। নিচে হাদীস দ্বারা প্রমাণিত নয়টি পদ্ধতি উল্লেখ করা হলো:


নয়টি প্রমাণিত পদ্ধতি

পদ্ধতি ১

শুধুমাত্র আয়াত বা দোয়া পড়ে রুকইয়াহ করা।

পদ্ধতি ২

আয়াত বা দোয়া পড়ে স্বাভাবিকভাবে ফুঁ দিয়ে রুকইয়াহ করা।

পদ্ধতি ৩

আয়াত বা দোয়া পড়ে সামান্য থুথুর সাথে রোগীর শরীরে ফুঁ দিয়ে রুকইয়াহ করা।

পদ্ধতি ৪

আয়াত বা দোয়া পড়তে থাকা অবস্থায় রোগীর শরীরে হাত মাসেহ করতে করতে রুকইয়াহ করা।

পদ্ধতি ৫

রোগীর ব্যথা বা অসুবিধার জায়গায় হাত রেখে আয়াত বা দোয়া পড়া, অতঃপর হাত দিয়ে মাসেহ করে রুকইয়াহ করা।

পদ্ধতি ৬

আয়াত বা দোয়া পড়ে ফুঁ দেওয়া এবং মাসেহ করার মাধ্যমে রুকইয়াহ করা।

পদ্ধতি ৭

আয়াত বা দোয়া পড়ে নিজের উভয় হাতে ফুঁ দিয়ে যথাসম্ভব হাত দ্বারা পুরো শরীর মুছে নেওয়ার মাধ্যমে রুকইয়াহ করা।

পদ্ধতি ৮

আয়াত বা দোয়া পড়ে লবন মিশ্রিত পানি দ্বারা ব্যথার জায়গা মাসেহ করার মাধ্যমে রুকইয়াহ করা।

পদ্ধতি ৯

আঙ্গুলে থুথু লাগিয়ে মাটির উপরে রেখে সামান্য মাটি লাগিয়ে নিয়ে — ব্যথার জায়গায় আঙ্গুল রেখে দোয়া পড়ার মাধ্যমে রুকইয়াহ করা।


সারসংক্ষেপ: এই নয়টি পদ্ধতি সবই হাদীস শরীফে প্রমাণিত এবং বৈধ। একজন রাক্বী রোগী ও পরিস্থিতি বিবেচনা করে যেকোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন।