রুকইয়াহ

ব্যথার রুকইয়াহ

ব্যথার স্থানে হাত রেখে ৪টি মাসনুন দোয়া পড়ার পদ্ধতি — নবী (সা.) থেকে বর্ণিত হাদিসের সংকলন।

ব্যথার রুকইয়াহ — হাদিস ১

উসমান ইবনে আবিল আস ছাকাফী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাকে বললেন:

“তোমার ডান হাতটি ব্যথার স্থানে রাখো। অতঃপর সেই হাত দিয়ে সাতবার মোছা দাও এবং বলো —”

আরবি:

أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ

অর্থ:

আল্লাহর মহাপরাক্রম ও কুদরতের ওয়াসিলায় আমি এই কষ্ট থেকে পানাহ চাই।

(মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ — হাদিস নং ৩৫২২)


হাদিস ২

আবার উসমান ইবনে আবিল আস (রা.) থেকে বর্ণিত — রাসূলুল্লাহ (সা.) বললেন:

“হাত ব্যথার স্থানে রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ বলো। অতঃপর সাতবার বলো —”

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ


হাদিস ৩

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত — নবী (সা.) জ্বর ও সব ধরনের ব্যথার জন্য বলতেন:

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

অর্থ: আল্লাহর নামে, যিনি মহান। আমি মহামহিম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি রক্তচাপের আক্রমণ ও জাহান্নামের উত্তাপ থেকে। (তিরমিযী — ২০৮১)


হাদিস ৪

হযরত আয়েশা (রা.) বলেন:

রাসূলুল্লাহ (সা.) যখন অসুস্থতা অনুভব করতেন, তখন মুআওয়িযাত (সূরা ইখলাস, ফালাক ও নাস) পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন। (মুসনাদে আহমাদ — হাদিস নং ২৪৮৩১)