বদনজর

বদনজরের রুকইয়াহ

নবী (সা.) হাসান ও হুসাইন (রা.)-এর জন্য যে দোয়া পড়ে রুকইয়াহ করতেন — সেই মাসনুন বদনজরের দোয়া।

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত — তিনি রাসূলুল্লাহ (সা.)-এর বদনজরের রুকইয়াহ করতেন।


রুকইয়াহ হাসানাঈন (রা.)

রাসূলুল্লাহ (সা.) তার আদরের নাতী, জান্নাতী যুবকদের সরদারদ্বয় হযরত হাসান (রা.) ও হযরত হুসাইন (রা.)-কে ছোটবেলায় একটি দোয়া পড়ে রুকইয়াহ করতেন।

নবী হযরত ইব্রাহীম (আ.)ও তার দুই পুত্র হযরত ইসহাক (আ.) ও ইসমাঈল (আ.)-কে এই দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন।


দোয়া

আরবি:

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

বাংলা উচ্চারণ:

উঈযুকুমা বি-কালিমাতিল্লাহিত তাম্মাহ, মিন কুল্লি শাঈত্বনিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।

অর্থ:

আল্লাহ তা’আলার পরিপূর্ণ জাত ও সিফাতের ওসিলায় আমি তোমাদের উভয়ের জন্য আশ্রয় প্রার্থনা করছি — প্রত্যেক শয়তান, জীবননাশকারী বিষ এবং প্রত্যেক ধরনের আপতিত বদনজর থেকে। (সুনানে তিরমিযী — ২০৬৪)


কীভাবে পড়বেন

পরিস্থিতিশব্দ
দুজনের জন্য একসাথেأُعِيذُكُمَا (উঈযুকুমা)
একটি ছেলে বাচ্চার জন্যأُعِيذُكَ (উঈযুকা)
একটি মেয়ে বাচ্চার জন্যأُعِيذُكِ (উঈযুকি)
নিজের জন্যأعوذُ (আঊযু)

গুরুত্বপূর্ণ: অনারবী ভাষায় আরবির বিশুদ্ধ উচ্চারণ লেখা সম্ভব নয়। আরবি পড়তে পারে এমন কারো কাছ থেকে শুদ্ধ উচ্চারণ শিখে নিন।