বদনজর

বদনজরের লক্ষণসমূহ

বদনজর লাগলে ৪২টি লক্ষণ দেখা দিতে পারে — ব্যবসায় মন্দা থেকে শুরু করে শিশুর অস্বাভাবিক কান্না পর্যন্ত।

নিচে বদনজরের সম্ভাব্য লক্ষণসমূহ উল্লেখ করা হলো। তবে মনে রাখবেন — এই লক্ষণগুলোর বেশিরভাগই অভিজ্ঞতার আলোকে প্রমাণিত, ওহী থেকে নয়। সুতরাং ভুল হওয়ার সম্ভাবনাও রাখে।


বদনজরের সাধারণ লক্ষণ

ক্রমিকলক্ষণ
ব্যবসা, চাকরি, আয়রোজগারে উন্নতি না হওয়া; সবকিছু অবনতির দিকে যাওয়া
পেশাগত কাজ করতে গেলেই ঝামেলা সৃষ্টি বা অসুস্থ হয়ে যাওয়া
কাজকর্মে মনোযোগ না বসা
আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলা
ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া
কাজকর্মে ঘনঘন ভুল করা
স্বপ্নে লাল চোখওয়ালা বা বোরকা পরা (চোখ খোলা) মানুষ দেখা
স্বপ্নে মরা মানুষ বা নিজেকে মৃত দেখা
অকারণে কান্না আসা
১০পারিবারিক জীবনে অসুখী মনে হওয়া
১২বিয়ে বা বিয়ের প্রস্তাব বারবার ভেঙে যাওয়া
১৩একের পর এক বিভিন্ন ধরনের রোগ লেগে থাকা
১৪অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে কারণ না পাওয়া
১৫সাধারণ রোগে দীর্ঘদিন আক্রান্ত থাকা, ওষুধে কাজ না হওয়া
১৬শরীরে জ্বর থাকলেও থার্মোমিটারে না ওঠা
১৭জ্বর জ্বর ভাব থাকা
১৮বমি বমি ভাব
১৯ঘুম ঘুম ভাব
২০অতিরিক্ত হাই তোলা
২১শরীর প্রায়ই দুর্বল থাকা
২২হঠাৎ স্বাস্থ্য ভেঙে পড়া
২৩দিনদিন রোগাটে হতে থাকা
২৪চেহারায় লাল বা কালো ছোপ ছোপ দাগ
২৫বুক ধড়ফড় করা
২৬প্রায়ই দম বন্ধ হয়ে আসা
২৭শরীরের ভেতর অস্থির লাগা
২৮শরীরের বিভিন্ন জায়গায় গুটির মতো অনুভব
২৯ব্রণ বা চর্মরোগের প্রকোপ বেড়ে যাওয়া
৩০প্রচুর গ্যাস্ট্রিক, শক্তিশালী ওষুধেও সারছে না
৩১ক্ষুধামন্দা
৩২খাবারে অরুচি
৩৩অতিরিক্ত চুল পড়া, ওষুধ বা শ্যাম্পুতে ফল না হওয়া
৩৪হাত-পায়ে ব্যথা বা পুরো শরীরে ব্যথা দৌড়ানো
৩৫মাথা ঝিম ধরে থাকা
৩৬কাঁধ, মাথার পেছনে বা উপরে ভার হয়ে থাকা

জ্বীনের নজর লাগার বিশেষ লক্ষণ

ক্রমিকলক্ষণ
৩৭কেউ না থাকলেও ‘আশেপাশে কেউ আছে’ মনে হওয়া
৩৮ছায়া চলাচল করতে দেখা
৩৯রাতে ঘুম না হওয়া
৪০ওয়াসওয়াসা বেড়ে যাওয়া

শিশুদের বদনজরের লক্ষণ

ক্রমিকলক্ষণ
৪১শিশু খাবার খেতে না চাওয়া এবং সামান্যতে চমকে ওঠা
৪২অভিহেতুক খুব ভয় পাওয়া
৪৩অস্বাভাবিক কান্নাকাটি করা

বিঃদ্রঃ: উপরের ২/১টা লক্ষণ মাঝেমধ্যে দেখা দিলেই বদনজর ধরে নেওয়া যাবে না। অধিকাংশ লক্ষণ প্রায়ই প্রকাশ পেলে এবং মেডিকেল চিকিৎসায় কারণ না মিললে রুকইয়াহ করানো উচিত।