রুকইয়াহ

ঘর কেন্দ্রিক জ্বীন-যাদুর সমস্যার রুকইয়াহ

ঘরকে শয়তান থেকে নিরাপদ রাখতে হাদিসে বর্ণিত করণীয় ও বর্জনীয় আমল — একবারেই সারাজীবনের সমাধান নেই, নিয়মিত আমলই উপায়।

অনেকেই জানতে চান — এমন কোনো আমল আছে কি যা একবার করলেই সারাজীবনের জন্য ঘর শয়তান থেকে নিরাপদ থাকবে?

উত্তর: না। কুরআন-হাদিসে এমন কোনো আমল বর্ণিত নেই। হাদিসে যতগুলো আমলের কথাই বর্ণিত হয়েছে — সবগুলোই নিয়মিত আমল।


প্রথম ধাপ — শিরকী জিনিস সরিয়ে ফেলুন

জ্বীন-শয়তান থেকে হেফাজতের উদ্দেশ্যে যদি আপনার বাসার চারকোণে লোহার পেরেক, মাটির সরা, গরুর দাঁত, গরুর সিং বা কোনো ঝোলানো জিনিস থাকে — তওবা করে সর্বপ্রথম সেগুলো খুলে ফেলুন।


দ্বিতীয় ধাপ — ফেরেশতাদের উপযোগী ঘর বানান

আল্লাহ বলেন:

“তাদের (মানুষদের) মধ্যে যাকে পারো তোমার (শয়তানের) ডাক দ্বারা বিভ্রান্ত কর।” (সূরা বনী ইসরাঈল, ৬৪)

বিশিষ্ট মুফাস্সির হযরত মুজাহিদ (রহ.) বলেন: শয়তানের ডাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে — গান।

সহীহ মুসলিমে (হাদিস নং ৩৩২২) হযরত আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত:

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: যে ঘরে মূর্তি, ছবি বা কুকুর থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।

অতএব ঘর থেকে সরান:

  • ❌ গান-বাজনা ও বাদ্যযন্ত্র
  • ❌ ছবি ও মূর্তি

নিয়মিত করণীয় আমলসমূহ

উপরের ধাপ দুটি ফলো করার পরে নিচের আমলগুলো নিয়মিত করলে ঘর শয়তানের ডিস্টার্ব থেকে নিরাপদ থাকবে — ইনশাআল্লাহ:

✅ ঘরে প্রবেশ ও খাবারে বিসমিল্লাহ বলা (সহীহ মুসলিম, ২০১৮) ✅ প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত বা শোনা (সহীহ মুসলিম, ৭৮০) ✅ ঘরে ফরজ ও নফল নামায আদায় করা ✅ সকাল-সন্ধ্যার মাসনুন দোয়া পড়া ✅ ঘুমানোর আগে আয়াতুল কুরসী পড়া