কিছু কিছু রোগী আছেন যারা বছরের পর বছর কবিরাজদের পিছনে ঘুরে, দশ ঘাটের পানি খেয়ে জ্বীনকে আরো অহংকারী ও শক্তিশালী বানিয়ে — সবশেষে যখন রুকইয়াহ করাতে আসেন, তখন এক সেশনেই সুস্থ হতে চান।
বিনয়ের সাথে বলছি
রাক্বিদের কাছে কোনো আলাদিনের চেরাগ নেই — যা রোগীর শরীরে ধরামাত্রই এক লাফে জ্বীন বের হয়ে যাবে।
এক সেশনও যেমন যথেষ্ট হতে পারে, আবার একাধিক সেশনের প্রয়োজনও হতে পারে। দীর্ঘদিন যাবত আক্রান্ত রোগী এক সেশনেই সুস্থ হয়েছেন — এমন নজিরও আছে; আবার অল্পদিনের আক্রান্ত রোগী ২/৩ সেশনেও সুস্থ হয়নি — এমন নজিরও আছে।
বিষয়টা সম্পূর্ণই নির্ভর করে রোগীর পরিস্থিতির উপর।
দ্রুত সুস্থ হতে চাইলে
আপনি যত বেশি:
- ✅ আমল করবেন
- ✅ রাক্বীর পরামর্শ ফলো করবেন
- ✅ দ্বীনি পরিবেশ বজায় রাখবেন
তত দ্রুত সুস্থতার আশা করা যায় — ইনশাআল্লাহ।
সতর্কতা
তিলাওয়াত নেই, নামায নেই, পর্দা নেই, গান-বাদ্য বন্ধ করতে পারেননি, বাসার দেয়ালে ছবি টাঙানো — সবকিছু আগের মত রেখে শুধু মাঝে মাঝে রুকইয়াহ অডিও শুনবেন আর জ্বীন দৌড়ে পালাবে —
এমনটা আশা করলে আপনি বোকার স্বর্গে বাস করছেন।
আপনার ঘর এবং শরীর জ্বীনের বসবাসের অনুপযোগী করতে পারলে — তখনই কেবল তাকে বের হতে বাধ্য করা সম্ভব।