রুকইয়াহ

প্যারা-নরমাল রোগ বলতে কী বোঝায়?

নরমাল ও প্যারা-নরমাল রোগের মধ্যে পার্থক্য কী — বাগানের উদাহরণ দিয়ে সহজ ব্যাখ্যা।

রোগ দুই প্রকার:

  1. নরমাল
  2. প্যারা-নরমাল

প্যারা-নরমাল রোগ কী?

মানুষের স্বভাবজাত কোনো রোগের ডায়াগনোসিস করে বাহ্যিক কারণ খুঁজে না পাওয়া যায় এবং উপযুক্ত চিকিৎসা করেও আরোগ্য না হয় — সেটাই প্যারা-নরমাল রোগ।


উদাহরণ

রোগনরমাল হলেপ্যারা-নরমাল হলে
রাগ করামানসিক চাপজ্বীন/যাদু
পেটে ব্যথাহজমের সমস্যাযাদুর রোগী
সন্তান না হওয়াফিজিক্যালযাদু
বিবাহে বিলম্বপরিস্থিতিযাদু/বদনজর
আয়-রোজগার কমাব্যবসার মন্দাযাদু

বাগানের উদাহরণ

আপনি একটি বাগান করলেন। শুরুতে ভালো ফলন হওয়ার লক্ষণ। কয়েকদিন পরে হঠাৎই ফুলগুলো দিনদিন ঝরে যাচ্ছে, ফুলে ফল ধরছে না।

নরমাল কারণ:

  • ফসলে রোগ-ব্যাধি
  • মাটি উপযুক্ত নয়
  • অতিরিক্ত সার প্রয়োগ

প্যারা-নরমাল কারণ:

  • আপনার ক্ষেতের উপরে কারো বদনজর লেগেছে

মানুষ, প্রাণী, এমনকি প্রাণহীন বস্তু — সবার ক্ষেত্রেই নরমাল এবং প্যারা-নরমাল উভয় কারণ থাকতে পারে। তাই দীর্ঘমেয়াদী সমস্যায় আধ্যাত্মিক ডায়াগনোসিস (রুকইয়াহ) অবশ্যই করানো উচিত।