রুকইয়াহ

দাম্পত্য মনোমালিন্য ও ভালবাসা

স্বামী-স্ত্রীর মধ্যে বিদ্বেষ দূর করতে সূরা হিজর ৪৭ এবং ভালবাসা সৃষ্টিতে ৫টি সূরার আয়াত তিলাওয়াতের পদ্ধতি।

স্বামী-স্ত্রীর মধ্যকার মনোমালিন্য দূর করতে এবং পরস্পরের মধ্যে ভালবাসা সৃষ্টির নিয়তে — নিচের কুরআনের আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন।


১. বিদ্বেষ দূর করার আমল

আয়াত:

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ (সূরা হিজর — ৪৭)

নিয়ম:

  • প্রতিদিন ফজর ও মাগরিবের পরে এই আয়াত ৩/৭/২১ বার পড়ুন
  • সম্ভব হলে পানি বা যেকোনো খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়ান
  • সম্ভব হলে আয়াত পড়ে তার বুকে বা শরীরে ফুঁ দিন

বিঃদ্রঃ উক্ত খাবার বা পানি অন্যরা খেলেও সমস্যা নেই। পানির কলসি/ফিল্টার বা রান্নায় ফুঁ দেওয়া যাবে।


২. ভালবাসা সৃষ্টির আমল

যেকোনো ফরজ নামাজের পরে নিচের আয়াতগুলো তিলাওয়াত করে দোয়া করুন। সম্ভব হলে খাদ্য বা পানীয়তে ফুঁ দিয়ে খাওয়ান।

আয়াতসমূহ:

  1. সূরা আলে ইমরান — ১০৩ ও ১৫৯
  2. সূরা আ’রাফ — ১৮৯
  3. সূরা ত্বহা — ৩৯ ও ৪০
  4. সূরা রুম — ২১
  5. সূরা আনফাল — ৬৩

সূরা আলে ইমরান ১০৩-১৫৯ (আরবি)

আয়াত ১০৩:

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا

আয়াত ১৫৯:

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ