ইস্তেঞ্জা, কাপড় পরিবর্তন এবং স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তে যেহেতু সতর খুলতে হয় — সেকারণে এই সময়গুলোতে দোয়া পড়া না হলে জ্বীন-শয়তানের কু-নজর লাগার বেশ সম্ভাবনা থাকে।
যৌন হয়রানিকারী জ্বিনগুলো এ সময় নারী-পুরুষের দেহের প্রতি আকৃষ্ট হতে পারে।
মনে রাখবেন: আক্রান্ত হওয়ার পরে প্রতিকার খোঁজার চেয়ে — আক্রান্ত হওয়ার পূর্বে প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ।
টয়লেটে প্রবেশের দোয়া
দোয়া ১: বিসমিল্লাহ
হাদীস: টয়লেটে প্রবেশের সময় “বিসমিল্লাহ” বলা — জ্বীনদের নজর এবং বনী আদমের সতরের মাঝে পর্দা। (তিরমিযী — ৬০৬)
দোয়া ২: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবা-ইছ
হাদীস: নবী কারীম (সা.) যখন টয়লেটে প্রবেশ করতেন — এই দোয়াটি পড়তেন। (বুখারী — ১৪২)
কাপড় পরিধানের দোয়া
আরবি: আলহামদুলিল্লা হিল্লাযি কাসা-নি হা-যাছ্ছাওবা ওয়া র-যাকানীহি মিন গইরী হাওলিম মিন্নী ওয়া লা কুওয়্যাতিন
হাদীস: নবী (সা.) বলেন — যে ব্যক্তি কাপড় পরিধানের সময় এ দোয়া পড়ল — তার আগের ও পরের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (আবু দাউদ — ৪০২৩; সুনানে দারেমী — ২৭৩২)
কাপড় খোলার দোয়া
দোয়া: বিসমিল্লাহ
হাদীস: কাপড় খোলার সময় “বিসমিল্লাহ” বলা — জ্বিনদের বদনজর এবং বনী আদমের সতরের মাঝে পর্দা। (তাবারানী ফিল আওসাত — ৭০৬৬)
সহবাসের দোয়া
আরবি: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্বনা, ওয়া জান্নিবিশ শাইত্বনা মা রাযাক্বতানা
অতিরিক্ত সতর্কতা
- ঘরে প্রবেশের ও বের হওয়ার সময় অবশ্যই দোয়া পড়ুন
- কমপক্ষে “বিসমিল্লাহ” বলেই ঘরে প্রবেশ করুন ও বের হোন
- খাওয়া-পান করার শুরু ও শেষের দোয়া গুরুত্বের সাথে আদায় করুন