রুকইয়াহ

বন্ধ্যাত্ব ও পরকীয়া, সুস্থতা ও সংশোধন

হযরত যাকারিয়া (আ.) এর দোয়া — সূরা আম্বিয়া ৮৯-৯০ — বন্ধ্যাত্ব থেকে মুক্তি ও স্বামী/স্ত্রীর চরিত্র সংশোধনের আমল।

হযরত যাকারিয়া (আ.) এর স্ত্রী ছিলেন বন্ধ্যা — যে কারণে তাদের সন্তান হচ্ছিল না। বৃদ্ধ বয়সে এসে যাকারিয়া (আ.) আল্লাহর কাছে দোয়া করলেন:


যাকারিয়া (আ.) এর দোয়া (সূরা আম্বিয়া — ৮৯)

وَزَكَرِيَّا إِذْ نَادَىٰ رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

অর্থ: “হে আমার প্রতিপালক! আমাকে সন্তানহীন করে রেখো না — যদিও তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।“


আল্লাহর কবুল (সূরা আম্বিয়া — ৯০)

فَاسۡتَجَبۡنَا لَهٗ ۫ وَوَهَبۡنَا لَهٗ یَحۡیٰی وَاَصۡلَحۡنَا لَهٗ زَوۡجَهٗ ؕ اِنَّهُمۡ کَانُوۡا یُسٰرِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ وَیَدۡعُوۡنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ وَکَانُوۡا لَنَا خٰشِعِیۡنَ

অর্থ: “অতঃপর আমি তার (যাকারিয়ার) ডাকে সাড়া দিয়েছিলাম — তাকে দিয়েছিলাম ইয়াহইয়া — এবং তার জন্য তার স্ত্রীকে উপযোগী/সুস্থ করেছিলাম। তারা সৎকাজে প্রতিযোগিতা করত — আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত — আর তারা ছিল আমার কাছে বিনয়ী।“


কোন নিয়তে আমল করবেন

এই আয়াত নিম্নোক্ত উদ্দেশ্যে পড়তে পারেন:

  • স্বামী/স্ত্রীর পরকীয়া, ঝগড়াটে স্বভাব বা খারাপ আচরণ সংশোধনের নিয়তে
  • স্ত্রীর বন্ধ্যাত্ব রোগ থেকে মুক্তির নিয়তে
  • যেকোনো দীর্ঘকালীন শারীরিক অসুস্থতা থেকে মুক্তির নিয়তে

দোয়া কবুলের জন্য আয়াতে উল্লেখিত গুণাবলি

১. আল্লাহর নিকট বিনীত হওয়া ২. কাকুতি-মিনতি সহকারে প্রার্থনা করা ৩. সৎকাজে প্রতিযোগিতা করা ৪. আশা ও ভীতির সাথে তাঁকে ডাকা


আমলের পদ্ধতি

  • তাহাজ্জুদে বা যখনই সুযোগ হয় — এই আয়াত তিলাওয়াত করে দোয়া করুন
  • যখনই সুযোগ পাওয়া যায় — আয়াতটি ৭/২১ বার বা যথাসম্ভব বেশিবার তিলাওয়াত করে স্বামী/স্ত্রীর গায়ে ফুঁ দিন
  • বিশেষত ফজরের পূর্বে ও মাগরিবের পূর্বে ফুঁ দেওয়া যায়
  • ফজর ও এশার পরে কয়েকবার আয়াতটি পড়ে — মধু, কালোজিরার দানা/তেল, বৃষ্টির পানি, জমজমের পানি বা সাধারণ পানিতে ফুঁ দিয়ে স্বামী/স্ত্রীকে খাইয়ে দিন

সকল নিঃসন্তান দম্পতির কোল জুড়ে আল্লাহ সুসন্তান দান করুন। আমীন।