“আমি কুরআন অবতীর্ণ করেছি, যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া।” (সূরা বনী ইসরাঈল — ৮২)
একজন মুমিন হিসেবে আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন কুরআনে ‘সুস্থতা’ রয়েছে।
“আমি যদি এ কুরআনকে কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে আপনি দেখতেন — সেটি আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে।” (সূরা হাশর — ২১)
অতএব, আপনার জ্বীন বা যাদু যতই শক্তিশালী হোক — কুরআনের সামনে তা কখনোই টিকতে পারবে না।
এক সেশনে সুস্থ না হলে কী করবেন?
❌ হতাশ হয়ে বসে থাকবেন না। ❌ রাক্বীর প্রতি অভিযোগের আঙুল তুলবেন না — কারণ সুস্থতা রাক্বীর হাতে নেই।
✅ চিকিৎসা চালিয়ে যান। ✅ যার হাতে সুস্থতা রয়েছে সেই মালিকের কাছে কান্নাকাটি করে সুস্থতা চেয়ে নিন।
উপমা — কুঠারের গল্প
কাঠুরে যতই শক্তিশালী হোক, কুঠার যতই ধারালো হোক — মোটা গাছ এক কোপে কাটে না। গাছের আয়তন অনুযায়ী উপযুক্ত পরিমাণ কোপ দিতে হয়।
তেমনি আপনার রোগ জটিল হলে উপযুক্ত সংখ্যক সেশন নিন এবং রাক্বীর নির্দেশনা মতো সেলফ রুকইয়াহ চালিয়ে যান।