আত্মীয়-স্বজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় — তাহলে তাদেরকে যাকাত দেওয়াই উত্তম।
যাদেরকে যাকাত দেয়া যাবে
ভাই, বোন, ভাতিজা, ভাগনে, চাচা, মামা, ফুফু, খালা এবং তাদের সন্তান — এরা যাকাত পাওয়ার উপযুক্ত হলে দেওয়া উত্তম।
বিস্তারিত তালিকা:
- আপন বা সৎ ভাই/বোন এবং তাদের সন্তান
- চাচা/ফুফু/মামা/খালা এবং তাদের সন্তান
- সৎ মা/বাবা এবং তাদের সন্তান
- শ্বশুর/শাশুড়ি এবং তাদের সন্তান (নিজ স্ত্রী ব্যতীত)
- জামাই/পুত্রবধূ
- স্বামী/স্ত্রীর পূর্বের ঘরের সন্তান
উপরোল্লেখিত আত্মীয়গণ যাকাত/ফিতরা গ্রহণের উপযুক্ত হলে তাদেরকে যাকাত/ফিতরা দেওয়া যাবে।
যাদেরকে যাকাত দেয়া যাবে না
- পিতা, দাদা, নানা এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ
- মাতা, নানী, দাদী এবং তাদের উর্ধ্বতন মহিলাগণ
- আপন ছেলে/মেয়ে এবং তাদের ঔরসজাত সন্তান
- নিজ স্বামী/স্ত্রী (বর্তমান)
- তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দত শেষ হওয়ার আগে (তালাকদাতা স্বামীর পক্ষ থেকে)
এই আত্মীয়গণ যদি যাকাত গ্রহণের উপযুক্তও হন — তবুও তাদেরকে যাকাত/ফিতরা দিলে আদায় হবে না।
সূত্র: মাসায়েলে যাকাত (মুফতী রফআত কাসেমী), পৃষ্ঠা: ২৭৭-২৭৮
উত্তর প্রদানে — মুফতী মুহাম্মাদ আল-আমীন