প্রশ্ন
নখ কাটার সুন্নাত তরীকা কী?
উত্তর
নখ কাটার নির্দিষ্ট কোনো নিয়ম হাদিস শরিফে বর্ণিত নেই।
তবে হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন:
“রাসূলুল্লাহ (সা.) জুতা পরিধান, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জনসহ সকল কাজে ডান দিক পছন্দ করতেন।” (বুখারী)
এই হাদিসের আলোকে নখ কাটার ক্ষেত্রেও ডান দিক দিয়ে শুরু করা সুন্নাত সাব্যস্ত হয়।
পদ্ধতি:
- প্রথমে ডান হাতের নখ ডান দিক দিয়ে (কনিষ্ঠা আঙুল থেকে) শুরু
- পর্যায়ক্রমে বাম হাতের নখ
- তারপর ডান পায়ের নখ
- সবশেষে বাম পায়ের নখ — ডান দিক দিয়ে
(والله أعلم)
সনদ ও রেফারেন্স
আরবি হাদিস (বুখারী):
روى البخاري عن عائشة قالت: كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله
ইবনে হজর (ফাতহুল বারী, ১০/৩৮৪):
ولم يثبت في ترتيب الأصابع عند القص شيء من الأحاديث
হাফেজ সাখাওয়ী (আল-মাকাসিদুল হাসানা, পৃঃ ৪২২):
لم يثبت في كيفيته ولا في تعيين يوم له عن النبي صلى الله عليه وسلم شيء
ইমাম ইরাকী (তারহুত তাছরীব, ২/৭৭):
لم يثبت في كيفية تقليم الأظفار حديث يعمل به
(আহসানুল ফাতাওয়া, জিঃ ৯, পৃঃ ৮২)
উত্তর প্রদানে — মুফতী মুহাম্মাদ আল-আমীন