প্রশ্ন
স্ত্রীর সাথে হাসি-তামাশার এক পর্যায়ে বলে ফেলেছি “তুমি তালাক।” কিন্তু জানতাম না যে ঠাট্টা করে তালাক দিলেও তালাক হয়ে যায়। এমতাবস্থায় কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে?
উত্তর
জবাব: ফিকহ শাস্ত্রের গ্রহণযোগ্য কিতাবাদি থেকে প্রমাণিত যে, ঠাট্টা করে তালাক দিলেও তালাক পতিত হয়ে যায়।
সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে।
যেহেতু আপনি স্পষ্ট শব্দ দিয়ে তালাক প্রদান করেছেন এবং কোনো সংখ্যা উল্লেখ করেননি — তাই এক তালাকে রজয়ী পতিত হয়েছে।
(والله اعلم بالصواب)
দলিলসমূহ
তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ — আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত:
ثلاث جدهن جد وهزلهن جد: النكاح والطلاق والرجعة “তিনটি বিষয়ে গুরুত্বসহকারে করা এবং ঠাট্টায় করা উভয়ই কার্যকর: বিবাহ, তালাক ও রজয়েত (ফিরিয়ে নেওয়া)।”
তাবেরানী — ফাদালা ইবনে উবাইদ (রা.) থেকে বর্ণিত (সনদ হাসান):
ثلاث لا يجوز اللعب فيهن: الطلاق والنكاح والعتق “তিনটি বিষয়ে খেলাচ্ছলে করা বৈধ নয়: তালাক, বিবাহ ও দাসমুক্তি।”
উত্তর প্রদানে — মুফতী মুহাম্মাদ আল-আমীন