ভূমিকা
১. প্রত্যেক নারী পুরুষই তাকদীরের শৃঙ্খলে বন্দি। মাখলুক সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামীন লাওহে মাহফুজে তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। আর “বিবাহ” তাকদীরের অন্যতম একটি পার্ট।
২. তাকদীর দু’প্রকার:
- তাকদীরে মুবরাম — অপরিবর্তনীয় তাকদীর
- তাকদীরে মুআল্লাক্ব — পরিবর্তনীয় তাকদীর
তবে আমাদের জীবনের সাথে জড়িত তাকদীরের কোন অংশটুকু পরিবর্তনীয় এবং কোন অংশ অপরিবর্তনীয় — তা জানা সম্ভব নয়।
যেকারণে “তাকদীরে যা আছে তাই হবে” — এই কথা বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা ইসলামের শিক্ষা নয়। বরং ইসলাম শেখায় — আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে।
তাকদীর কীভাবে পরিবর্তন হয়?
৩. যে ক্যাটাগরির তাকদীর পরিবর্তনীয়, তা বিভিন্ন উপায়ে পরিবর্তন হতে পারে:
- নেক আমলের মাধ্যমে মন্দ থেকে ভালোতে পরিবর্তন হতে পারে
- বদ আমলের মাধ্যমে ভালো থেকে মন্দতেও পরিবর্তন হতে পারে
উদাহরণ
হাদীস শরীফে আছে — সাদাকাহ বিপদ-আপদ দূর করে দেয়।
প্রশ্ন হতে পারে: তাকদীরে যদি বিপদ থেকেই থাকে, তা পরিবর্তন হবে কীভাবে?
উত্তর: পরিবর্তনীয় ক্যাটাগরির তাকদীরে বিপদ থাকলে তা সাদাকাহর মাধ্যমে কেটে যাবে।
আরেকটি উদাহরণ
আপনার তাকদীরে আজ কোনো অসুস্থতা লেখা নেই। কিন্তু এটি যদি পরিবর্তনীয় তাকদীর হয়:
- অসতর্কভাবে রাস্তা পারাপারে এক্সিডেন্ট হতে পারে
- যাদু করে সুস্থ আপনাকে কেউ অসুস্থ বানাতে পারে
কিন্তু সুস্থতা যদি অপরিবর্তনীয় হয় — তাহলে যত শক্ত যাদুই প্রয়োগ করা হোক না কেন, কোনো না কোনো অলৌকিক উপায়ে আপনি বেঁচে যাবেন।
মূল আলোচনা (বিয়ে বন্ধের যাদু সম্পর্কে) পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।