যাদু

যাদু নষ্টের সহজ রুকইয়াহ

যাদুগ্রস্তদের জন্য সহজ ও কার্যকর উপায় — পড়া পানি তৈরির পদ্ধতি এবং সাত দিনের করণীয়।

আপনি কি যাদুগ্রস্ত? পেটে যাদু থাকার সম্ভাবনা আছে? এ পদ্ধতিটি সকল প্রকার যাদু নষ্টের জন্যই উপকারী। বিশেষভাবে যে প্রকারের যাদু খাওয়ানো, পান করানো, ঘ্রাণ শোঁকা ইত্যাদি মাধ্যমে সরাসরি শরীরে প্রয়োগ করা হয়েছে — এ ধরনের যাদুর ক্ষেত্রে দ্রুত ও অত্যধিক কার্যকারী হবে — ইনশাআল্লাহ।


পড়া পানি কীভাবে পান করবেন

টানা সাতদিন নরমাল পানির পরিবর্তে কেবল পড়া পানি পান করবেন।

  • নির্দিষ্ট কোনো সময় নেই
  • নির্দিষ্ট পরিমাণ নেই
  • সারাদিনে যতবার পানি পান করা প্রয়োজন, ততবারই পড়া পানি থেকে পান করুন
  • সকালে খালি পেটে তুলনামূলক বেশি পান করবেন
  • সুন্নত তরীকায় ডান হাতে, কমপক্ষে তিন শ্বাসে পান করবেন
  • পানির পাত্রে নিঃশ্বাস ফেলবেন না

পড়া পানি তৈরির পদ্ধতি

ধাপ ১: সাতদিনের জন্য প্রয়োজনীয় পানি — আনুমানিক ১৫ লিটার সাইজের একটি পানির জারে পানি নিন। সম্ভব হলে কিছুটা জমজম বা বৃষ্টির পানি মিশিয়ে নিতে পারলে ভালো।

ধাপ ২: ওযূ করে কিবলামুখী হয়ে বসুন।

ধাপ ৩: যতবেশি বার সম্ভব যাদু নষ্টের আয়াত পড়ুন। ভালো হয় টানা এক ঘণ্টা পড়ুন। কমপক্ষে আধাঘণ্টা।

ধাপ ৪: এরপরে আধাঘণ্টা তিন কুল পড়ুন।

ধাপ ৫: পড়ার সময় পানির পাত্রের মুখের কাছাকাছি হয়ে পড়ুন — যেন তিলাওয়াত থেকে বের হওয়া বাতাস সরাসরি পানিতে লাগে।

ধাপ ৬: আয়াত পড়া শেষে তিনবার ফুঁ দিন:

  • বিসমিল্লাহ বলে ফুঁ দিন
  • এরপর দরুদ পড়ুন
  • আবার বিসমিল্লাহ বলে ফুঁ দিন
  • আবার দরুদ পড়ুন
  • এভাবে তিনবার

যাদু নষ্টের মূল আয়াতসমূহ

নংসূরাআয়াত
সূরা বাকারা১০২
সূরা আরাফ১১৭-১২০
সূরা ইউনুস৭৯-৮১
সূরা তাহা৬৫-৬৯
সূরা ফালাক ও নাসসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ: এই আমল পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।