যাদু

যাদু নষ্টের গোসল

নির্দিষ্ট কুরআনী আয়াত পাঠ করে পানিতে ফুঁ দিয়ে তৈরি করা পানি দিয়ে গোসল করলে যাদু নষ্ট হয়।

সাতবার, তিনবার বা সময়ের বিবেচনায় যত বেশি সংখ্যকবার সম্ভব নিচের আয়াতগুলো পাঠ করে পানিতে ফুঁ দিন। অতঃপর উক্ত পানি দিয়ে এমনভাবে গোসল করুন যেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রতিটি জায়গায় পানি পৌঁছে যায়।

নিজের রাক্বীর পরামর্শ অনুযায়ী ৩ দিন / ৭ দিন বা তিনি যতদিন বলবেন ততদিন গোসল করুন।

বিঃদ্রঃ পানির সাথে জমজম পানি, বৃষ্টির পানি বা গোলাপজল মিশিয়ে নিলে আরো ভালো।


রুকইয়াহ সেট

ক্রমিকপড়তে হবেসংখ্যা
দুরুদ শরীফ১ বার
সূরা ফাতিহা৭ বার
সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাসপ্রতিটি ৩ বার
আয়াতুল কুরসী১ বার
সূরা ইউনূস ৮১ ও ৮২ নং আয়াত৩ বার
সূরা আ’রাফ ১১৮, ১১৯ ও ১২০ নং আয়াত৩ বার
সূরা ত্বহা ৬৯ নং আয়াত৩ বার
দুরুদ শরীফ১ বার

সূরা ইউনূস ৮১-৮২

فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ ۩ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ

সূরা আ’রাফ ১১৮-১২০

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ ۩ فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ ۩ وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ

সূরা ত্বহা ৬৯

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ


পেটের যাদু নষ্টের জন্য

উপরের নিয়মে পানি পড়ে পেট ভরে পান করুন। এত বেশি পানি পান করুন যেন বমি চলে আসে। না আসলে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করুন।

পাশাপাশি যত বেশিবার সম্ভব সূরা বাকারা তিলাওয়াত করলে বিশেষ ফায়দা পাওয়া যাবে — ইনশাআল্লাহ।