যাদু

বিচ্ছেদের যাদু — সিহরুশ শাতাত — পূর্ণ বিবরণ

বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব বা স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর এই যাদুর লক্ষণ ও প্রকারভেদ।

বিচ্ছেদের যাদু অর্থাৎ এমন যাদু, যা বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, ব্যবসায়িক পার্টনারের মধ্যে বিচ্ছেদ, বিভেদ, ঘৃণা ও রাগ সৃষ্টি করে।


কুরআনে উল্লেখ

“তথাপি তারা তাদের থেকে এমন জিনিস (যাদু) শিক্ষা করত, যা দ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত।” (সূরা বাকারা, ১০২)


হাদিসে বিচ্ছেদকারী শয়তান

সহীহ মুসলিম শরীফে হযরত জাবের (রা.) থেকে বর্ণিত —

ইবলীস পানির উপর তার সিংহাসন স্থাপন করে তার বিভিন্ন দলকে বিভিন্ন স্থানে পাঠায়। যে যত বড় ফেতনা সৃষ্টি করতে পারে সে তার কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী।

অবশেষে তাদের মধ্য থেকে একজন এসে বলে, “আমি অমুকের ও তার স্ত্রীর মাঝেবিচ্ছেদ না ঘটানো পর্যন্ত তাদের পিছু ছাড়িনি।” অতঃপর শয়তান তাকে বলে — “তুই কতইনা উত্তম কাজ করেছিস!” সহীহ মুসলিম — ৬৮৪৬


বিচ্ছেদের যাদুর প্রকারভেদ

১. বাবা-মায়ের সাথে বিভেদ ২. ভাই-বোনের সাথে বিভেদ ৩. বন্ধু-বান্ধব বা পার্টনারের মাঝে বিভেদ ৪. স্বামী-স্ত্রীর মাঝে বিভেদ ও বিচ্ছেদ — এই প্রকারটিই সবচেয়ে মারাত্মক ও বহুলপ্রচলিত


বিচ্ছেদের যাদুর লক্ষণসমূহ

১. হঠাৎ করে ভালোবাসার সম্পর্ক ঘৃণা ও বিদ্বেষে পরিণত হওয়া ২. একে অপরের ব্যাপারে অতিরিক্ত সংশয় ও সন্দেহ সৃষ্টি হওয়া ৩. কেউ কারো অপারগতা মেনে না নেওয়া ৪. একে অপরের সামান্য বিষয়কে সন্দেহের চোখে অনেক বড় করে দেখা


বিচ্ছেদের যাদু সন্দেহ হলে দ্রুত অভিজ্ঞ রাক্বীর কাছে রুকইয়াহ ডায়াগনোসিস করুন।