প্রত্যেক প্রাণীর মতোই জ্বীন-শয়তানরাও খাবার এবং শোবার স্থান খোঁজে। একজন নেতা শয়তানের আন্ডারে তারা দলবেঁধে প্রতিদিন তাদের শোবার স্থান ও খাবারের সন্ধানে বের হয়।
অবাক করার বিষয় হলো — আমাদের অজান্তে এবং আমাদের ভুলের কারণে আমাদের ঘর ও খাবারগুলোই জ্বীন-শয়তানদের আহার ও শয়নের জায়গায় পরিণত হচ্ছে।
হাদিসে যা বলা হয়েছে
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (স.) কে বলতে শুনেছেন —
যখন কোনো লোক ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় ও খানা খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে (বিসমিল্লাহ বলে), শয়তান তখন তার সাঙ্গ-পাঙ্গদেরকে বলে — “আজ এ ঘরে তোদের থাকারও জায়গা নেই; খাবারেরও ব্যবস্থা নেই।”
আর যখন কেউ ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ না করে; শয়তান তখন বলে — “তোদের থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে।” যদি খানা খাওয়ার সময়ও বিসমিল্লাহ না বলে, শয়তান বলে — “তোদের খাবারেরও ব্যবস্থা হয়ে গেল।” সহীহ মুসলিম, ২০১৮
করণীয়
নিজ ঘরকে শয়তানের আশ্রয়স্থল বানাতে না চাইলে —
✅ ঘরে প্রবেশের সময় “বিসমিল্লাহ” বলুন ✅ খাবার গ্রহণের সময় “বিসমিল্লাহ” বলুন
এই ছোট্ট সুন্নতটি আঁকড়ে ধরলেই শয়তান আপনার ঘরে থাকতে পারবে না — ইনশাআল্লাহ।