বিবিধ

ঘুমন্ত ব্যক্তির মাথায় শয়তানের যাদুর গিঁট — এবং ফজরের নামাজ

প্রত্যেক ঘুমন্ত মানুষের মাথায় শয়তান তিনটি গিঁট দেয় — ফজরের নামাজ সেগুলো খুলে দেয়।

প্রত্যেক ঘুমন্ত ব্যক্তির মাথার পিছনের অংশে শয়তান তিন গিট বিশিষ্ট একটি রশি দিয়ে বেঁধে দেয়।

“রাতের আরো লম্বা সময় বাকি আছে — তুমি ঘুমাও”

এই মন্ত্র পড়ে প্রত্যেক গিঁটে ফুঁ দেয়।


কীভাবে গিঁট খোলে?

কাজফলাফল
উঠে আল্লাহকে স্মরণ করা (সকালের দোয়া পড়া)প্রথম গিঁট খোলে
অযু করাদ্বিতীয় গিঁট খোলে
নামাজে দাঁড়ানোতৃতীয় গিঁট খোলে

এই তিনটি কাজ করলে উক্ত ব্যক্তি প্রাণবন্ত ও প্রফুল্ল চিত্তে শয়তানের যাদুর গিঁটমুক্ত অবস্থায় কল্যাণ প্রাপ্ত হয়ে তার দিনটি শুরু করে।


আল্লাহর প্রশংসা

আর সে যে পবিত্রতা অর্জনের মাধ্যমে নিজেই নিজের চিকিৎসা করলো — শয়তানের যাদুর গিট নষ্ট করলো — তার এ কার্যক্রম দেখে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বলেন:

দেখো! আমার বান্দা নিজের চিকিৎসা করছে — অতএব সে যা চাইবে তাহাই পাবে।


যে ব্যক্তি ঘুমিয়ে থাকে

আর যে ব্যক্তি নামায আদায় না করে ঘুমিয়ে থাকে — সে তার মাথায় শয়তানের যাদুর গিঁটসহ অলস ও মনমরা অবস্থায় অকল্যাণ বয়ে নিয়ে তার দিনটি শুরু করে।


তথ্যসূত্র

সহীহ বুখারী — ১১৪২, ৩২৬৯ | সহীহ মুসলিম — ৭৭৬ | সুনান আবু দাউদ — ১৩০৬ | সুনান নাসাঈ — ১৬০৭ | সুনান ইবনে মাজাহ — ১৩২৯ | মুসনাদ আহমাদ — ৭৪৪১, ১০৪৫৩


আসুন! আমরা সকলে মিলে আল্লাহ পাকের প্রশংসা কুড়িয়ে প্রফুল্ল চিত্তে প্রাণবন্ত ও অলসতামুক্ত কল্যাণময় একটি সকাল দিয়ে আমাদের দিনটি শুরু করি।

#ফজর_মুবারক