যাদু

পারিবারিক যাদু — সিহরুল আইলা

ঘরে অকারণ অশান্তি, ঝগড়াঝাঁটি ও অস্থিরতা পারিবারিক যাদুর লক্ষণ — সূরা বাকারার আমলে মুক্তি সম্ভব।

পারিবারিক যাদু: সিহরুল আ’ঈলা

ঠুনকো কারণে কিংবা অকারণেই ঘরে সারাদিন অশান্তি, অস্থিরতা ও ঝগড়াঝাঁটি লেগেই থাকা পারিবারিক যাদুর অন্যতম লক্ষণ।

পারিবারিক যাদু, মানুষ বা জ্বীনের হিংসা ও বদনজরের প্রভাবেও সাধারণত এমনটা হয়ে থাকে। আবার কখনো কখনো পুরোনো বাড়ি হলে বা ঘরে জ্বীনে আক্রান্ত কোনো রোগী থাকলে — জ্বীনের কারণেও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


মুক্তির পদ্ধতি

এই সমস্যা থেকে মুক্তি পেতে —

বিকল্প ১ (সর্বোত্তম)

সম্ভব হলে ঘরে দৈনিক একবার পূর্ণ সূরা বাকারা তিলাওয়াত করতে হবে।

বিকল্প ২

কমপক্ষে প্রতি তিন দিনে একবার পূর্ণ সূরা বাকারা পড়তে হবে।

বিকল্প ৩ (সর্বনিম্ন)

একান্তই পূর্ণ সূরা পড়া সম্ভব না হলে:

  • অন্তত দৈনিক একবার সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করতে হবে
  • এবং পুরো সূরা বাকারার অডিও ঘরে প্লে করতে হবে

কেন সূরা বাকারা?

যাদু নষ্ট করা এবং ঘর থেকে জ্বীন-শয়তান দূর করার ক্ষেত্রে সূরা বাকারার আমল অত্যন্ত কার্যকর — যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।

নিয়মিত আমল করতে থাকলে এই সূরার বরকতে আল্লাহ তাআলা এসব সমস্যা থেকে হেফাজত করবেন — ইনশাআল্লাহ।