তিনটি গুরুত্বপূর্ণ কথা
১. শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না (সূরা নিসা — ৪৮) ২. “জানতাম না” বলে শিরক থেকে মাফ পাওয়া যাবে না ৩. নিচে বর্ণিত “নকশে নাদে আলী” হচ্ছে শিরকে ভরপুর একটি তাবিজ
নাদে আলীর পাঠ ও অর্থ
আরবি উচ্চারণ:
না-দি ‘আলিয়্যাম মুযহিরাল ‘আজা-ইবি তাজিদুহু ‘আওনাল্লাকা ফিন নাওয়া-ইবি… ইয়া রাসূলাল্লা-হি ওয়া বিভিলা-ইয়াতিকা ইয়া ‘আলিয়্যু, ইয়া ‘আলিয়্যু, ইয়া ‘আলিয়্যু।
অর্থ:
“আশ্চর্য কর্মাদি প্রকাশকারী আলীকে ডাক, তাকে তুমি বিপদে সহায়ক পাবে… হে আলী, হে আলী, হে আলী।” (নাউযুবিল্লাহ)
কেন এটি শিরক?
- সাহায্য কামনায় গাইরুল্লাহকে (আলীকে) ডাকা → সুস্পষ্ট শিরক
- হযরত আলী (রা.)-কে বিপদে সাহায্যকারী মনে করা → আরেকটি শিরক
সঠিক পথ
রাসূলুল্লাহ (সা.) যে সূরা, আয়াত ও দোয়া বাতলে দিয়েছেন — সেগুলোই সর্বোত্তম। আবজাদের নকশার তাবিজও ব্যবহার করা যাবে না।
আল্লাহ শিরক থেকে নিজ গুণে আমাদের হেফাজত করুন।