নবী (সা.) ইরশাদ করেছেন:
হাদীস ১
আরবি:
إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ
অর্থ:
“তুমি যখন নামাজে দাঁড়াও — বিদায়ী ব্যক্তির ন্যায় নামাজ আদায় করো।” (ইবনে মাজাহ — ৪১৭১; মুসনাদে আহমাদ — ২৩৪৯৮)
হাদীস ২
আরবি:
اذكر الموت في صلاتك، فإن الرجل إذا ذكر الموت في صلاته لَحَرِيٌّ أن يحسن صلاته، وصل صلاة رجل لا يظن أن يُصلي صلاة غيرها
অর্থ:
“তোমার নামাজের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করো। কারণ কোনো মানুষ যখন নামাজে মৃত্যুর কথা স্মরণ করে — তার নামাজ সুন্দর হয়। এবং ঐ ব্যক্তির ন্যায় নামাজ আদায় করো — যে এর পরবর্তী আর নামাজ আদায় করার আশা রাখে না।” (দাইলামী — ১৭৫৫)