প্রবন্ধ

কপালে টিপ দেওয়ার বিধান

কপাল সিজদার স্থান — হিন্দু সংস্কৃতির অনুকরণে মুসলিম নারীর কপালে টিপ দেওয়া কি বৈধ? হাদিসের আলোকে বিধান।

কপাল হচ্ছে দেহের শ্রেষ্ঠ অংশ — যা দিয়ে আল্লাহকে সিজদা করা হয়। কিন্তু আফসোসের বিষয়, অনেক মুসলিম নারীর এই শ্রেষ্ঠ অংশে আজ পৌত্তলিক সংস্কৃতি দখল করে নিয়েছে।


হিন্দু রীতিতে টিপের ইতিহাস

প্রাচীনকাল থেকে বিবাহিত হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর দিত — যাতে বোঝানো যায় সে বিবাহিত। সিঁদুর থাকলে অপহৃত হওয়ার ভয় থাকত না। এই সিঁদুরই পরে কপালের টিপে রূপ নিয়েছে।


হাদিসের বিধান

রাসূলুল্লাহ (সা.) বলেন:

“যে ব্যক্তি কোনো দলের সাথে সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত।” (সুনানে আবু দাউদ — ৪০৩১)

আরো বর্ণিত হয়েছে:

“সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে অন্যদের সাথে সাদৃশ্য রাখে।” (সুনানে তিরমিযী — ২৬৯৫)


আল্লাহ মুসলিম বোনদেরকে অপসংস্কৃতি থেকে হেফাজত করুন এবং দ্বীনি সঠিক বুঝ দান করুন।