বরই একটি জান্নাতি গাছ। জান্নাতবাসীরা এ গাছের ছায়াতলে আরাম করবে। যেমনটি পবিত্র কুরআনে সূরা ওয়াকিয়ার ২৮ নং আয়াতে উল্লেখিত হয়েছে।
মেরাজ রজনীতে সিদর
মেরাজ রজনীতে রসূল (স.) সিদরাতুল মুন্তাহায় পৌঁছলে, তাকে দেখার জন্য অসংখ্য ফেরেশতা সোনার প্রজাপতি আকারে সেখানে থাকা ‘সিদর’ তথা বরই গাছের উপরে একত্রিত হয়েছিল। যার পাতাগুলো ছিল হাতির কান সদৃশ্য বিশাল আকৃতির।
রসূল (স.) ইরশাদ করেছেন — কোনো মাখলুকের পক্ষে সে সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব নয়। (মুসলিম)
ইসলামে বরই পাতার ব্যবহার
| ব্যবহার | তথ্যসূত্র |
|---|---|
| মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পানিতে বরই পাতা মেশানো | বুখারী, মুসলিম |
| নতুন মুসলিম হলে বরই পাতার পানিতে গোসল | আবু দাউদ, তিরমিযি, নাসাঈ |
| হায়েজের অপবিত্রতা দূর করতে | নাসাঈ, দারেমী, আবু দাউদ |
যাদু নষ্টে কার্যকারিতা
বরই পাতার গোসল কার্যকর —
- ✅ শরীরের জ্বর জ্বর ভাব দূরে
- ✅ পেট খারাপ, বদহজম, ক্ষুধামন্দা দূর করতে
- ✅ যাদু নষ্ট করতে — বিশেষত পেটের যাদু
- ✅ নপুংসক বানানোর যাদু নষ্ট করতে
কীভাবে ব্যবহার করবেন?
আরব-অনারব সকল দেশের রাকীগণ যুগ যুগ ধরে রুকইয়াহ সাপ্লিমেন্টারি হিসেবে বরই পাতা, বরই ফুলের মধু ব্যবহার করে আসছেন।
এটি মূলত বিখ্যাত তাবিয়ী ওয়াহাব ইবনে মুনাব্বিহ (রহ.) থেকে গ্রহণ করা পদ্ধতি।
বরই পাতা সংগ্রহ করে তা পানিতে মিশিয়ে যাদু নষ্টের আয়াত পড়ে ফুঁ দিন। তারপর সেই পানি দিয়ে গোসল করুন।