ফাতওয়া

ইতেকাফ অবস্থায় সাধারণ গোসল

রমজানের শেষ দশকের ইতেকাফে সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হলে ইতেকাফ নষ্ট হবে — পদ্ধতি জানুন।

রমযান মাসের শেষ দশকের ইতেকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েয নয়। বের হলে ইতেকাফ নষ্ট হয়ে যাবে।


সমাধান

তবে এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে:

ইস্তেঞ্জার উদ্দেশ্যে বের হয়ে — ইস্তেঞ্জার পর অযু করতে যতটুকু সময় লাগে — সেই সময়ের মধ্যে গোসল করে নিবে।

এক্ষেত্রে গোসল ছাড়া অন্যান্য কাজ যেমন কাপড় ধোয়া, সাবান ব্যবহার ইত্যাদি থেকে বিরত থাকবে।


উত্তর প্রদানে — মুফতী মুহাম্মাদ আল-আমীন