রুকইয়াহর জগত একটি মহাসমুদ্র। আপনি এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছেন যে আপনার সকল কলাকৌশল দেখছে — অথচ আপনি তার কিছুই দেখছেন না। অদৃশ্য শত্রু।
সুতরাং যথেষ্ট লেখাপড়ার মানসিকতা এবং সৎ-সাহস থাকলেই আপনি এ পথে পা বাড়াতে পারেন।
একটি পূর্বশর্ত
রুকইয়াহর মূল অস্ত্র হচ্ছে কুরআন তিলাওয়াত। সুতরাং আপনার তিলাওয়াত সম্পূর্ণ শুদ্ধ থাকলেই কেবল আপনি রাক্বী হওয়ার কথা ভাবতে পারেন।
পড়ার বিষয়সমূহ
হাদিসের কিতাব থেকে
| অধ্যায় |
|---|
| চিকিৎসা অধ্যায় |
| রুকইয়াহ বা ঝাড়ফুঁক অধ্যায় |
| নুশরাহ, তামিমা ও আলায়েক অধ্যায় |
| দোয়া অধ্যায় |
| ফাজায়েলে কুরআন অধ্যায় |
| স্বপ্ন সম্পর্কিত অধ্যায় |
বই ও রচনা থেকে
| বিষয় |
|---|
| স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক বই |
| উলূমুল কুরআন ও ফাজায়েলে কুরআন |
| শয়তান ও তার চক্রান্ত সম্পর্কে লিখিত বই |
| রুকইয়াহ বিষয়ক বই |
| জ্বীন সম্পর্কিত বই |
| যাদু সম্পর্কিত বই |
| বদনজর সম্পর্কিত বই |
| তিব্বে নববী বিষয়ক বই |
| দোয়া ও আমল সম্পর্কিত বই |
| মানসিক স্বাস্থ্য বিষয়ক বই |
সুন্নাহর ভিত্তি
রুকইয়াহর মূল থিমটা সুন্নাহ থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ (সা.) এবং সাহাবায়ে কেরাম (রা.) রুকইয়াহ করেছেন, রুকইয়াহর সমর্থনও দিয়েছেন।
তবে হাদিস শরীফে রুকইয়াহ সংশ্লিষ্ট বিষয়গুলো খুব সংক্ষেপে উল্লেখিত হয়েছে। তার পরেও সেখান থেকে একটি মৌলিক ধারণা পাওয়া যাবে।