যাদু

হিতে বিপরীত — স্বামীকে বশ করার অব্যর্থ (!) কবজ (?)

স্বামীকে বশে রাখতে কবিরাজের কাছে যাওয়া মহিলাদের কীভাবে সেই কবজ হিতে বিপরীত হয়ে বিপদে ফেলে — সতর্কীকরণ।

স্বামীকে বশে রাখতে চায় না এমন স্ত্রী দুনিয়া তন্ন-তন্ন করে খুঁজলেও হয়তো পাওয়া যাবে না।

বৈধ উপায়ে স্বামীর ভালোবাসা অর্জন দোষের তো নয়ই — বরং অনেক বড় পুণ্যের কাজ। স্বামীর মনের মণিকোঠায় স্থান নেওয়ার জন্য গৃহীত প্রতিটি বৈধ পদক্ষেপই সদকা সমতুল্য সওয়াব রাখে।

তবে…


সমস্যার শুরু

অনেক মেয়েরা নিজ স্বামীকে কাঠপুতুল বানিয়ে রাখতে চায়। যখনই কোনো বিবেকবান স্বামী স্ত্রীর অন্যায় আবদার মানতে না চায় — ঠিক সেই মুহূর্তেই শয়তান তার মাথায় তাবিজ-কবজের কথা ঢুকিয়ে দেয়।

শয়তানের ধোকায় পড়া এই বোনেরাই ভেল্কিবাজ কবিরাজদের প্রধান কাস্টমার। মোটা অংকের টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়। আর কবিরাজের পরামর্শ অনুযায়ী স্বামীর উপরে বিভিন্ন নাজায়েজ ও শিরকী তাবিজ-কবজ প্রয়োগ করে।

আর এতেই ঘটে অনাকাঙ্ক্ষিত পরিণতি — হিতে বিপরীত!


কবিরাজের আসল চেহারা

কবিরাজরা মূলত পূজা-আর্চনা, বলিদান, মুরগী, পাঠা উৎসর্গ করার মাধ্যমে শয়তানকে সন্তুষ্ট করে তার মাধ্যমে কার্যসিদ্ধি করে।

যা হয়:

  • ✅ কখনো কখনো শয়তান নিজেই তাদের ও তাদের রোগীদের ক্ষতি করতে শুরু করে
  • ❌ দুঃশ্চরিত্র কবিরাজ নিজেই স্বামীর সাথে বিভেদ ঘটিয়ে দেয়
  • 💸 মহিলাকে স্থায়ী কাস্টমারে পরিণত করতে ইচ্ছে করেই আরো বেশি সম্পর্কের অবনতি ঘটায়

সতর্কতা

কবিরাজ, ওঝা, ভেল্কিবাজদের কাছে যাওয়া হারাম ও শিরক।

✅ সমস্যা থাকলে অভিজ্ঞ রাক্বীর কাছে বৈধ রুকইয়াহ শারইয়্যাহ গ্রহণ করুন।