⚠️ সতর্কতা: কিছু কিছু তাবিজ বা যাদুর ক্ষেত্রে স্পর্শ করলে, ঘ্রাণ নিলে বা আগুনে পোড়ালে — নষ্ট হওয়ার পরিবর্তে এক্টিভ হয়ে যায়। সুতরাং যেকোনো সন্দেহজনক যাদুর বস্তু পেলে খালি হাতে স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া বা পুড়িয়ে ফেলা ঝুঁকিপূর্ণ।
করণীয় পদ্ধতি
ধাপ ১ — নিরাপত্তে খুলুন হাতে গ্লাভস পরে বা পলিথিন পেঁচিয়ে সতর্কতার সাথে খুলে তাবিজের মূল অংশ (কাগজ ইত্যাদি) বের করুন। মাস্কও পরে নিলে ভালো।
ধাপ ২ — রুকইয়াহর পানি প্রস্তুত করুন
নিচের সেট পাঠ করে পানিতে ফুঁ দিন:
| ক্রমিক | পড়তে হবে |
|---|---|
| ১ | দুরুদ শরীফ |
| ২ | সূরা ফাতিহা |
| ৩ | তিন কুল (সূরা ইখলাস, ফালাক ও নাস) |
| ৪ | আয়াতুল কুরসী |
| ৫ | সূরা আ’রাফ — ১১৭ থেকে ১২২ নং আয়াত |
| ৬ | সূরা ইউনূস — ৮১ ও ৮২ নং আয়াত |
| ৭ | সূরা ত্বহা — ৬৯ নং আয়াত |
| ৮ | দুরুদ শরীফ |
উপরের সেট ৩ বার, ৭ বার বা সম্ভব হলে আরো বেশিবার পাঠ করে পানিতে ফুঁ দিন।
ধাপ ৩ — ভিজিয়ে লেখা তুলুন তাবিজগুলো সেই পানিতে ভিজিয়ে রাখুন যতক্ষণ না কাগজের লেখা উঠে যায়। না উঠলে গ্লাভস পরে ঘষে তুলুন।
ধাপ ৪ — পরিত্যক্ত জায়গায় ফেলুন পানিসহ তাবিজ বা যাদুর বস্তু পরিত্যক্ত স্থানে ফেলে দিন।
বিঃদ্রঃ: সব আয়াত পড়তে না পারলে কমপক্ষে ৩ বার সূরা ফালাক ও ৩ বার সূরা নাস পাঠ করে পানি প্রস্তুত করুন।