কাউকে যাদু করার জন্য চুল একটি সহজলভ্য উপকরণ।
স্বয়ং প্রিয় নবী কারীম (সা.)-কে চিরুনির মধ্যে থাকা তার চুলের মাধ্যমে যাদু করা হয়েছিল।
বাস্তব অভিজ্ঞতা
গত সপ্তাহেও একজন রোগীর জ্বীন তথ্য দিলো যে, রোগীকে তার শাশুড়ি চিরুনির মধ্যে থাকা চুল সংগ্রহ করে উক্ত চুলের মাধ্যমে যাদু করেছে।
অথচ, এই ভয়াবহ ঝুঁকিপূর্ণ বিষয়টি থেকে আমাদের বোনেরা মারাত্মক অসচেতন।
স্মর্তব্য: জ্বীন প্রচুর মিথ্যাবাদী একটি জাতি। এদের তথ্য অসত্যও হতে পারে।
করণীয়
প্রিয় বোন! চুল আঁচড়ানোর পরে চিরুনির সাথে উঠে আসা চুলগুলোকে এখানে সেখানে ফেলবেন না।
- আপনার আয়ত্তের মধ্যে কোথাও জমিয়ে রাখুন
- অনেকগুলো জমে গেলে মানুষের অগোচরে গোপন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখুন
চুল বিক্রি করবেন না
ইদানিং কিছু লোকেরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের চুল ক্রয় করে থাকে।
এদের কাছে কখনো চুল বিক্রি করবেন না।
❌ চুল বিক্রি করাও হারাম, এবং তা থেকে উপার্জিত অর্থও হারাম উপার্জন। ক্ষতির সম্ভাবনাও মারাত্মক।