যাদুর অনেক প্রকারের মধ্যে একটি হচ্ছে ‘সিহরুশ শাতাতি ওয়াল ফিরাক’ — সহজ বাংলায় বিচ্ছেদের যাদু।
কাদের মধ্যে হয়?
এই যাদু যেকোনো দুজন মানুষের মধ্যেই হতে পারে:
- স্বামী-স্ত্রী
- পরিবারের সদস্য
- সন্তান ও পিতামাতা
- ভাই ভাইয়ের মাঝে বা বোনদের মাঝে
কখন সন্দেহ করবেন?
হঠাৎ করেই স্বামী-স্ত্রীর মাঝে অত্যাধিক মনোমালিন্য দেখা দিলে বা ভাই ভাইয়ের মাঝে চরম দ্বন্দ দেখা দিলে — সন্দেহ দূর করার জন্য হলেও যাদু নষ্টের রুকইয়াহ করা উচিত।