যাদু

বিবাহ বিচ্ছেদের যাদু — সিহরুশ শাতাত

আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল হচ্ছে তালাক — যে যাদু স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় তার লক্ষণ ও চিকিৎসা।

আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় ও অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক বা বিবাহ বিচ্ছেদ। দেশে প্রতিবছরই বিবাহবিচ্ছেদের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এর অন্যতম প্রধান একটি কারণ আলোচনার বাইরেই থেকে যাচ্ছে।


শয়তানের প্রিয় কাজ

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন —

ইবলীস পানির উপর তার আরশ স্থাপন করে তার বাহিনী প্রেরণ করে। অতঃপর অন্যজন এসে বলে, আমি অমুকের সাথে সকল প্রকার ধোকার আচরণই করেছি — এমনকি তার থেকে তার স্ত্রীকে আলাদা করে দিয়েছি। তারপর শয়তান তাকে তার নিকটবর্তী করে নেয় এবং বলে — হ্যাঁ, তুমি খুব ভালো। সহীহ মুসলিম, হাদীস নং ২৮১২


কুরআনে উল্লেখ

কুরআন মাজীদেও বিচ্ছেদের যাদুর কথা উল্লেখ রয়েছে —

“তথাপি তারা তাদের থেকে এমন জিনিস শিক্ষা করত, যা দ্বারা তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত।” (সূরা বাকারা, ১০২)


প্রাথমিক লক্ষণ

✅ বিচ্ছেদের যাদুর প্রাথমিক লক্ষণগুলো —

১. উল্লেখযোগ্য ও যৌক্তিক কোনো কারণ ছাড়াই একজন অপরজনকে সহ্য করতে না পারা ২. একে অপরের সংস্পর্শে আসলেই মাথাব্যথা শুরু হওয়া ৩. অন্য সবার সাথে ভালো ব্যবহার করলেও অনিচ্ছা সত্ত্বেও একে অপরের সাথে দুর্ব্যবহার করা ৪. একে অপরের প্রতি মাত্রাতিরিক্ত সন্দেহ পোষণ করা ৫. সুশ্রী হওয়া সত্ত্বেও একজনের কাছে অন্যজনের চেহারা বিশ্রী মনে হওয়া


প্রাথমিক চিকিৎসা

বিচ্ছেদের যাদু সন্দেহ হলে অবিলম্বে:

  • অভিজ্ঞ রাক্বীর কাছে ডায়াগনোসিস করান
  • স্বামী-স্ত্রী উভয়েই যাদু নষ্টের আমল করুন
  • ঘরে নিয়মিত সূরা বাকারার তিলাওয়াত করুন
  • উভয়ের জন্য বিশেষ দোয়া করুন