যাদু

যাদুর পরিচয় ও তার বহুল প্রচলিত কয়েকটি প্রকার

সিহর (যাদু) কী — আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞা, বিখ্যাত আলেমদের সংজ্ঞা এবং বহুল প্রচলিত ১১টি প্রকারের পরিচিতি।

যাদুর আরবি প্রতিশব্দ ‘সিহর’।

আভিধানিক অর্থ: কোনো বস্তুকে তার স্বরূপ থেকে বিচ্যুত করা। যেমন: সুস্থতাকে রোগব্যাধিতে পরিবর্তন করা।


আলেমদের সংজ্ঞা

ইবনে কুদামা (রহ.):

সিহর হচ্ছে এমন বাঁধন (গিঁট), ফুঁক বা বাক্যাবলীর নাম — যা পড়া, লেখা বা ব্যবহারের দরুণ যাদুগ্রস্ত ব্যক্তির দেহ, মন বা মস্তিষ্ক প্রভাবিত হয়।

ইবনুল কাইয়িম (রহ.):

সিহর হচ্ছে যাবতীয় অশুভ আত্মার প্রতিক্রিয়ার সমন্বিত রূপ, যার মাধ্যমে মানবপ্রকৃতি প্রভাবিত হয়।

ইমাম ফখরুদ্দিন রাযি (রহ.):

সিহর হচ্ছে সেসব বিষয় যার উৎস গোপন থাকে। অবাস্তব প্রতারণাটাই তাতে প্রকাশ করা হয় এবং বাস্তবতাকে গোপন করা হয়।


যাদুর মূলতত্ত্ব

যাদু হলো শয়তান ও যাদুকরের মধ্যকার এক চুক্তির নাম। এই চুক্তি অনুযায়ী একজন যাদুকর কিছু শিরক ও হারাম কাজে লিপ্ত হয়, আর এর বিনিময়ে শয়তান তাকে সহযোগিতা করে।


যাদু দিয়ে কী করা যায়?

  • মানুষ হত্যা
  • রোগ-ব্যাধি সৃষ্টি
  • সহবাসে অক্ষমতা সৃষ্টি
  • স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো
  • দুজনের মাঝে প্রেম-ভালোবাসা তৈরি
  • পরস্পরে শত্রুতা সৃষ্টি

বহুল প্রচলিত ১১ প্রকার যাদু

বহুল ব্যবহার ও প্রচলনের ভিত্তিতে যাদুকে মোটামুটি ১১টি ভাগে বিভক্ত করা যায়:

ক্রমিকপ্রকার
বিচ্ছেদের যাদু (সিহরুশ শাতাত)
আসক্তির যাদু (সিহরুল মাহাব্বাহ)
নপুংসকতার যাদু
বিবাহ আটকানোর যাদু (সিহরুর রাবত)
পেটের যাদু
মাথার যাদু
পারিবারিক যাদু
ব্যবসায়িক যাদু
চাকরি-বাকরির যাদু
১০হত্যার যাদু (বিষপ্রদানকারী যাদু)
১১দিওয়ানা যাদু (বুদ্ধিভ্রংশ করার যাদু)

যাদু বাস্তব এবং মারাত্মক ক্ষতিকর। সন্দেহ হলে অভিজ্ঞ রাক্বীর কাছে রুকইয়াহ ডায়াগনোসিস করুন।