প্রবন্ধ

ভণ্ড কবিরাজ থেকে সাবধান

জ্বীন-শয়তানের উপদ্রব থেকে বাঁচতে কবিরাজের কাছে যাবেন না — কুরআন-হাদীসের আলেমদের কাছে যান।

আগুনের তৈরি দুষ্ট আত্মার (জ্বীন-শয়তান) উপদ্রব থেকে বাঁচতে — মাটির তৈরি দুষ্ট আত্মার (ভণ্ড কবিরাজ) শরণাপন্ন না হয়ে — কুরআন-হাদীসের নূরে আলোকিত আত্মা (আলেমদের) শরণাপন্ন হোন।


নামায-কালাম নেই, পর্দা-পুশিদা নেই, শুদ্ধভাবে কুরআনের একটি আয়াত পড়ার যোগ্যতা নেই — এই কবিরাজরা আপনার জ্বীন তাড়াতে পারবে না। উপরন্তু আপনার ঈমান হরণ করে আপনাকে মুশরিক বানিয়ে ছাড়বে।


সঠিক রাক্বী কীভাবে বাছবেন?

ডাক্তার নির্বাচনের সময় যেমন — এফসিপিএস, এমডি, প্রফেসর নাকি বিভাগীয় প্রধান — এসব ডিগ্রি ও পদ দেখে ডাক্তার নির্বাচন করেন;

জ্বীন-যাদুর চিকিৎসকের জন্যও দেখুন:

  • লেবাস-পোষাক (শরিয়ত সম্মত কিনা)
  • আমল-আখলাক (নিয়মিত নামায পড়েন কিনা)
  • ইলমী ব্যাকগ্রাউন্ড (কুরআন-হাদীসে পূর্ণ দক্ষতা আছে কিনা)

ফার্মাসিস্টের কাছে জটিল অপারেশন যেমন শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ — কবিরাজদের কাছে তেমনি আপনার ঈমান ও শরীর উভয়ই মারাত্মক ঝুঁকিপূর্ণ।


মুফতী মুহাম্মাদ আল-আমীন | ফেব্রুয়ারি ০৯, ২০২২