যাদু

পরকীয়া ও রুকইয়াহ সমাধান

স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেলে রুকইয়াহর মাধ্যমে কীভাবে সমাধান করবেন — তিনটি বিশেষ আয়াত ও আমল।

পরকীয়া সমস্যা থেকে বের হতে নিচের তিনটি ধাপে আমল করুন।


ধাপ ১ — চারিত্রিক সংশোধনের দোয়া

যেকোনো ফরজ নামাজের পরে সূরা আম্বিয়ার ৯০নং আয়াত তিলাওয়াত করুন — ৩/৭/২১ বার বা যত বেশি সম্ভব।

স্বামী/স্ত্রীর চারিত্রিক সংশোধনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে বেশি বেশি দোয়া করুন।

فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ ۚ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ ‎(٩٠)
(সূরা আম্বিয়া — ৯০)

ধাপ ২ — পরকীয়া পার্টনারের সাথে দূরত্ব তৈরির আমল

পরকীয়া পার্টনারের সাথে যেন আপনার স্বামী/স্ত্রীর দূরত্ব তৈরি হয় এবং তার প্রতি আকর্ষণ ও ভালোবাসা নষ্ট হয়ে যায় — এই নিয়তে নিম্নোক্ত আয়াতগুলো ৩/৭/২১ বার তিলাওয়াত করুন:

১. সূরা মায়েদা — ১৪ ও ৬৪ ২. সূরা কাওছার — ১-৩ ৩. সূরা লাহাব

فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ‎(١٤) — المائدة
وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ‎(٦٤) — المائدة

ধাপ ৩ — মনের বিদ্বেষ দূর করার আমল

স্বামী/স্ত্রীর মনে আপনার প্রতি কোনো বিদ্বেষ থাকলে তা যেন আল্লাহ দূর করেন — এই নিয়তে প্রতিদিন ফজর ও মাগরিবের পরে ৩/৭/২১ বার পড়ুন:

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ ‎(٤٧) — الحجر

সম্ভব হলে: পানি বা যেকোনো খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়ান। আয়াতটি পড়ে তার বুকে বা শরীরে ফুঁ দিন।

বিঃদ্রঃ উক্ত খাবার বা পানি অন্যরা খেলে কোনো সমস্যা নেই। চাইলে পানির কলস/ফিল্টার বা রান্না করার সময় তাতে ফুঁ দিয়ে নিতে পারবেন।