যাদুর অবস্থান রোগীর যত কাছে হয়, ততই তা শক্তিশালী হয়। আর রোগী যাদু থেকে যত দূরে যায়, রোগীর উপরে তার প্রভাব ততটাই কমতে থাকে।
কেন পেট?
রোগীকে সবসময় যাদুর কাছে রাখার জন্য — যাদুর বস্তুকে স্থায়ীভাবে রোগীর সর্বাধিক কাছে রাখার জন্য জ্বীন বা যাদুকরের সবচেয়ে মোক্ষম ‘থলে’ হচ্ছে — রোগীর পেট।
যেহেতু তখন সে যেখানেই যাক, যাদুর বস্তু তার থেকে কখনোই আলাদা হচ্ছে না। যার পেটে যাদুর বস্তু আছে সে তো নামাজ, ঘুম, ঘর, মসজিদ সব জায়গায়ই যাদু বহন করে নিয়ে বেড়ায়।
এজন্যই যাদু রাখার জন্য জ্বীন ও যাদুকরের ফার্স্ট চয়েজ হচ্ছে — পেট।
কীভাবে পেটে যাদু ঢোকানো হয়?
পদ্ধতি ১ — খাইয়ে দেওয়া
রোগীর কাছের কেউ যাদুকরের কাছ থেকে যাদু করা খাবার নিয়ে এসে তাকে খাওয়ানো।
পদ্ধতি ২ — ঘুমের মধ্যে জ্বীনের সাহায্যে
যদি রোগীকে খাওয়ানোর সুযোগ না পায়, তাহলে ঘুমের মধ্যে জ্বীনের সাহায্যে যাদুর বস্তু খাইয়ে দেওয়া হয়। সেটা কোনো খাদ্যবস্তুও হতে পারে, আবার কয়লা, চুল, মাটি ইত্যাদি অখাদ্যবস্তুও হতে পারে।
বাস্তব অভিজ্ঞতা
- এমনও হয়েছে যে, রোগী গত এক মাসে গরুর গোশত খায়নি — কিন্তু রুকইয়াহ করার পরে তার পেট থেকে দুর্গন্ধযুক্ত কাঁচা গোশতের টুকরা বের হয়েছে।
- এমনও পেয়েছি যে, রুকইয়াহ করার পরে রোগীর পেট থেকে চুল বের হয়েছে।
- এরকম আরো অনেক অখাদ্যবস্তু বের হয়েছে।
গুরুত্বপূর্ণ সতর্কতা
⚠️ তবে স্বপ্নে খেতে দেখলেই সেটা নিয়ে অযথা ভয়ের কিছু নেই। খাবার খাওয়ার স্বপ্ন দেখা মানেই নিশ্চিতভাবে যাদুর বস্তু খাওয়া নয়। স্বপ্নের বড় একটি অংশে আমাদের চিন্তাভাবনা ও কাজকর্মের প্রভাব রয়েছে।
পেটের যাদু সন্দেহ হলে অভিজ্ঞ রাক্বীর কাছে ডায়াগনোসিস করুন এবং পেটের যাদু নষ্টের বিশেষ আয়াত দিয়ে আমল করুন।