যখমের স্থানে মেহেদী ব্যবহার করা তিব্বে নববী তথা নবী (সা.) থেকে প্রমাণিত একটি চিকিৎসা।
হাদিস
আলী ইবন উবায়দুল্লাহ তার দাদী সালমা (রা.) থেকে বর্ণনা করেন — সালমা (রা.) নবী (সা.)-এর খেদমত করতেন। তিনি বলেছেন:
রাসূলুল্লাহ (সা.) যখনই তলোয়ারের বা কাঁটা ইত্যাদি দ্বারা যখমী হয়েছেন আমাকে তাতে মেহেদী লাগাতে নির্দেশ দিয়েছেন। (সুনানে তিরমিযী — ২০৫৪)