তিব্বে নববী

ছাই দিয়ে চিকিৎসা

উহুদের যুদ্ধে নবী (সা.)-এর যখমে চাটাইয়ের ছাই ব্যবহার করা হয়েছিল — বুখারি ও তিরমিযীর হাদিস।

হাদিস

আবু হাযিম (রহ.) থেকে বর্ণিত। সাহল ইবন সা’দ (রা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল — রাসূলুল্লাহ (সা.)-এর যখমের চিকিৎসা কী দিয়ে করা হয়েছিল?

তিনি বললেন:

“এ বিষয়ে আমার চেয়ে অধিক জানে এমন কেউ নেই। আলী (রা.) ঢালে করে পানি নিয়ে আসছিলেন, আর ফাতিমা (রা.) সেই রক্ত ধুয়ে দিচ্ছিলেন। একটি চাটাই জ্বালিয়ে এর ছাই তার যখমে ভরে দেওয়া হয়েছিল।”

(বুখারি, তিরমিযী)