উম্মে সিবয়ান (أم الصبيان) বলতে কোনো জ্বীনের অস্তিত্ব সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়।
এ সম্পর্কে বর্ণিত একমাত্র হাদীসটি জাল। কারণ:
- উক্ত হাদীসের রাবী (مروان بن سالم الغفاري) মাতরুক (পরিত্যক্ত)
- (يحيى بن العلاء) হাদীস বানোয়াটের দোষে অভিযুক্ত
আরো কিছু কথা
তথাপি উক্ত হাদীসে বর্ণিত (أم الصبيان) শব্দ দ্বারা (التابعة) উদ্দেশ্য কিনা — এটাও চূড়ান্ত নয়, এ বিষয়ে একাধিক মত রয়েছে।
শৈশবকাল থেকে মানুষের সাথে বেড়ে ওঠে — সহীহ হাদীসের আলোকে এমন একমাত্র জ্বীন হচ্ছে ‘কারীন’।
এর বাইরে উম্মে সিবয়ান নামে কোনো জ্বীন শৈশব থেকে মানুষের সাথে বেড়ে ওঠার কথা সহীহ হাদীসে পাওয়া যায় না।