জ্বীন

জ্বীন আছরের লক্ষণসমূহ

জ্বীনের আছরের লক্ষণ দুই ভাগে বিভক্ত — নিদ্রাবস্থার লক্ষণ ও জাগ্রত অবস্থার ২৪টি লক্ষণ।

জ্বীনের আছরের লক্ষণগুলো দুইভাবে বিভক্ত: ১) নিদ্রাবস্থার লক্ষণ ২) জাগ্রত অবস্থার লক্ষণ

(‘বিকায়াতুল ইনসান মিনাল জিন্নি ওয়াশ শায়তান’ কিতাব থেকে অনুবাদিত)


জাগ্রত অবস্থার ২৪টি লক্ষণ

ক্রমিকলক্ষণ
চোখ, নাক, কান, দাঁত, গলা বা পাকস্থলীর কোনো সমস্যা ছাড়াই সর্বদা মাথাব্যথা — ওষুধে সারে না
যিকর, নামায ও অন্যান্য ইবাদাতের আগ্রহ নষ্ট হওয়া (ইবাদাতবিমুখতা)
বিভিন্ন রকমের মানসিক রোগের লক্ষণ প্রকাশ পাওয়া
প্রচণ্ড শারীরিক দুর্বলতা ও অলসতা
মৃগীরোগ
ডাক্তারি পরীক্ষায় কারণ না মিললেও শরীরের কোনো অঙ্গ বিকল হয়ে যাওয়া বা ব্যথা থাকা
সর্বদা মেজাজ বিগড়ে থাকা
অকারণে কান্নাকাটি করা
যখন-তখন রেগে যাওয়া
১০অস্বাভাবিক আচরণ করা
১১ইচ্ছা না থাকলেও ব্রেনের নিয়ন্ত্রণ হারিয়ে খারাপ আচরণ প্রকাশ পাওয়া
১২হঠাৎ অজ্ঞান বা বেহুশ হয়ে যাওয়া
১৩শ্বাসকষ্ট শুরু হওয়া
১৪দাঁতে-দাঁতে খিল লেগে যাওয়া
১৫মুখ থেকে ফেনা বের হওয়া
১৬চেহারার রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া
১৭কেউ ডাকছে মনে হওয়া — অথচ কাউকে খুঁজে না পাওয়া
১৮সবার মাঝে থেকেও অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পাওয়া
১৯জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো বিষয় দেখা (হ্যালুসিনেশন)
২০একাকী ও নির্জনে থাকতে পছন্দ করা
২১সবসময় ভীতু ভীতু ভাব থাকা
২২হঠাৎ করে ভিন্ন ভাষায় বা ভিন্ন ভঙ্গিতে কথা বলা
২৩অন্য ধর্মাবলম্বীদের সাজ-সজ্জা পছন্দ করা বা ভিন্ন ধর্মের রীতি-নীতি প্রকাশ পাওয়া
২৪সন্তানকে বুকের দুধ না খেতে দেওয়া

বিঃদ্রঃ: উপরের লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ লম্বা সময় ধরে প্রকাশ পেলে এবং মেডিকেল চিকিৎসায় সুফল না মিললে রুকইয়াহ ডায়াগনোসিস করানো উচিত।