আশিক শব্দের অর্থ — লাভার বা প্রেমিক। ভিক্টিমকে ভালোলাগার ফলে যে জ্বীন তাকে আছর করে — তাকে আশিক জ্বীন বলে।
কেন এটি বিপজ্জনক?
এই জ্বীনের সবচেয়ে খারাপ দিক হলো — এরা ভিক্টিমের সাথে লাইলী-মজনু ধরনের সম্পর্ক স্থাপনের কারণে সহজে যেতে চায় না। ভালোবাসার খাতিরে অনেক শাস্তি সহ্য করেও যেতে অস্বীকার করে।
তবে আল্লাহর কুরআনের সামনে টিকে থাকার মতো সামর্থ্য কোনো জ্বীনের নেই। নিয়মিত রুকইয়াহ চালিয়ে গেলে একটা সময় ছেড়ে যেতে বাধ্য হয় — বি-ইজনিল্লাহ।
প্রভাব
- ভিক্টিম অবিবাহিত হলে → বিবাহে বাধা দেয়
- বিবাহিত হলে → বিচ্ছেদের চেষ্টা করে
- সন্তান হলে → বেশি সময় একাকী পেতে সন্তান না হওয়ার পথে বাধা দেয়
লক্ষণসমূহ
আশিক জ্বীনে আছর করলে সাধারণত নিচের লক্ষণ দেখা যায়:
১. বারবার স্বপ্নদোষ হওয়া ২. পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে মজি নির্গত হওয়া ৩. অতিরিক্ত যৌন উত্তেজনা অনুভব করা, বিশেষত বিছানায় যাওয়ার পরে ৪. স্বপ্নে বা বাস্তবে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অনুভূতি
বিঃদ্রঃ আশিক জ্বীন মানেই শারীরিক সম্পর্ক — বিষয়টি এরকম নয়। কারো ক্ষেত্রে হয়, কারো হয় না।