জ্বীনের আছরকে আরবিতে বলে ‘মাস’ (مس)। এটি কয়েক প্রকার। তন্মধ্যে মূল তিন প্রকার:
তিন প্রকার জ্বীনের আছর
১. মাস্ আরেজি (আংশিক আছর)
জ্বীন মাঝে মাঝে বডিতে আসে আবার চলে যায়। বডিতে থাকাকালীন রোগী অসুস্থ হয়, জ্বীন চলে গেলে রোগী আবার একাই সুস্থ হয়ে যায়।
২. মাস্ হাকিকী (স্থায়ী আছর)
জ্বীন স্থায়ীভাবে বডিতে বাসা গেড়ে বসে।
৩. মাস্ খারিজি (বাইরে থেকে কষ্ট)
জ্বীন বডিতে প্রবেশ না করেই দূর থেকে রোগীকে কষ্ট দেয়।
একমাত্র চিকিৎসা
মাস বা জ্বীনের আছর যে প্রকারেরই হোক না কেন — এর একমাত্র স্থায়ী চিকিৎসা হচ্ছে রুকইয়াহ:
- কুরআনের আয়াত
- হাদীসে বর্ণিত দোয়া
- আল্লাহর নামসমূহের মাধ্যমে ঝাড়ফুঁক