যে সমস্ত বাচ্চাদের শ্রবণশক্তি ঠিক আছে অথচ উপযুক্ত বয়স হওয়ার পরেও কথা বলতে পারছে না — তাদেরকে প্রতিদিন ঘুমানোর পূর্বে নিম্নোল্লিখিত আয়াতসমূহ সাতবার বা কমপক্ষে তিনবার পড়ে গায়ে ফুঁ দিন। এবং পানিতে ফুঁ দিয়ে খাওয়ানোর অভ্যাস করুন।
আমলের আয়াতসমূহ
| ক্রমিক | সূরা | আয়াত |
|---|---|---|
| ১ | সূরা ফাতিহা | পূর্ণ |
| ২ | সূরা তাহা | ২৭ ও ২৮ নং |
| ৩ | সূরা শু’আরা | ১৩ নং |
| ৪ | সূরা কাসাস | ৩৪ নং |
| ৫ | সূরা দুখান | ৫৮ নং |
| ৬ | সূরা আর রহমান | ১ থেকে ৪ নং |
| ৭ | সূরা কিয়ামাহ | ১৬ নং |
পানির ধরণ
সাধারণ পানির চেয়ে জমজমের পানি, বৃষ্টির পানি বা এগুলোর মিশ্রণ হলে বেশি ভালো হয়।
পানির পাশাপাশি খাবার উপযোগী অলিভ অয়েল, কালোজিরার তেল অথবা খাঁটি মধুতে ফুঁ দিয়ে পান করানো গেলে আরো ভালো।
বয়স্কদের জন্যও উপকারী
বয়স্ক যে সমস্ত লোকদের বিভিন্ন সময় কথা আটকে যায় — তারাও এই আমলটি করলে উপকৃত হবেন — ইনশাআল্লাহ।