মাসনুন দোয়া

স্বপ্নে ভয় পাওয়া

দুঃস্বপ্ন দেখে ভয় পেলে রাসূলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া ও সূরা ইউনুসের ৬৪ নং আয়াত — তিরমিযীর হাদিস।

রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পেলে মুক্তির জন্য রাসূলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়া এবং পাশাপাশি নিচের আয়াতটি পড়ে ঘুমালে স্বপ্নে ভয় পাওয়া বন্ধ হয়ে যাবে — ইনশাআল্লাহ।


দোয়া

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে বলবে —”

আরবি:

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ

বাংলা উচ্চারণ:

আঊযু বি-কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহী, ওয়া ইকাবিহী, ওয়া শার্রী ইবাদিহী, ওয়া মিন হামাঝাতিশ শায়াতীনি ওয়া আইয়াহদুরুন।

অর্থ:

আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা আশ্রয় চাই তার ক্রোধ ও শাস্তি হতে, তার বান্দাদের খারাবী হতে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং আমার নিকট যারা হাজির হয় তাদের থেকে।

তাহলে সেগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না। (তিরমিযী — ৩৫২৮)


অতিরিক্ত আয়াত

খালিদ ইবনে ওয়ালিদ (রা.) নবীজিকে স্বপ্নে ভয় পাওয়ার বিষয়ে বললে তিনি বলেন: “ঘুমানোর সময় এই আয়াত পাঠ করো —”

لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (সূরা ইউনুস — ৬৪)

(মুয়াত্তা মালিক — ২৭৩৭; আবু দাউদ — ৩৮৯৩)