আয়াত লিস্ট

সাদাস্রাবের রুকইয়াহ আয়াত

যাদের অতিরিক্ত সাদাস্রাব বা দীর্ঘস্থায়ী পিরিয়ডের সমস্যা, তাদের জন্য রুকইয়াহ আয়াতের তালিকা ও পদ্ধতি।

যাদের অতিরিক্ত সাদাস্রাবের সমস্যা হয়, বা পিরিয়ডের দিনগুলোতে অতিমাত্রায় ব্লিডিং হয়, অথবা যাদের একসাথে দীর্ঘদিন পর্যন্ত পিরিয়ড চলতে থাকে — তারা প্রতিদিন সকালে খালিপেটে নিম্নোক্ত আয়াতগুলো ৩ বার করে পড়ে পানিতে ফুঁ দিয়ে টানা এক মাস পান করতে পারেন।

আশাকরি এতে অনেক উপকার পাবেন — ইনশাআল্লাহ।


রুকইয়াহ আয়াতের তালিকা

নংসূরাআয়াত নং
সূরা আনআম৬৭
সূরা হুদ৪৪
সূরা কাহাফ৪১
সূরা যুখরুফ৪৩
সূরা মুলক৩০

বিশেষ নির্দেশনা

  • যারা সাদাস্রাব বা ঋতুস্রাবের যাদুতে আক্রান্ত তারা এই আয়াতগুলোর পাশাপাশি যাদু নষ্টের আয়াতসমূহও পড়বেন।

  • পিরিয়ডের দিনগুলোতে নিজে আয়াত পড়া যাবে না। অন্য কারো মাধ্যমে পড়িয়ে পান করবেন। অথবা পিরিয়ড শুরু হওয়ার পূর্বে বেশি পরিমাণ পানিতে ফুঁ দিয়ে রেখে সেখান থেকে পান করবেন।

  • নিজে কুরআন পড়তে না পারলে অন্য কেহ পড়ে দিলেও হবে।

  • চাইলে খাবার উপযোগী পবিত্র কালি দিয়ে প্লেটে লিখে ধুয়ে পান করতে পারবেন — তবে অবশ্যই খাবার উপযোগী সার্টিফাইড কালি ব্যবহার করবেন।


বিঃ দ্রঃ সুস্থ হওয়ার পরে অবশ্যই দৈনিকের পানি দৈনিক তৈরি করে পান করবেন।