মানসিক রোগ

পোস্টপার্টাম ডিপ্রেশন বনাম জ্বীনে ধরা

সন্তান জন্মের পরে নতুন মায়েদের হরমোনাল ইম্ব্যালেন্সজনিত মানসিক রোগকে জ্বীনে ধরা ভাবা ভুল — এই সময় প্রয়োজন মানসিক সাপোর্ট।

সন্তান জন্ম দানের পরে নতুন মায়েদের শরীরে হরমোনাল ইম্ব্যালেন্সের কারণে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে। তন্মধ্যে মারাত্মক একটি মানসিক সমস্যার নাম হচ্ছে —

পোস্টপার্টাম ডিপ্রেশন

মানসিক এই রোগটিকে “পোস্টপার্টাম সাইকোসিস (Postpartum Psychosis) বা পিউরপেরাল সাইকোসিস” ও বলা হয়।

আরবিতে বলা হয়: ‘ইকতি’আব মা বা’দাল বিলাদাহ’ (اكتئاب ما بعد الولادة)


লক্ষণ

এতে আক্রান্ত হলে সদ্য প্রসূতি মা:

  • নিজেকে বা নিজের বাচ্চাকে আঘাত করার চেষ্টা করে
  • আত্মহত্যা বা বাচ্চাকে হত্যা করার চেষ্টাও করতে পারে
  • মারাত্মক ভয়ংকর ইচ্ছা মনের মধ্যে আসতে থাকে

এই সময় আশপাশের লোকজন সচেতন না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে।


করণীয়

এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন:

  • তাকে মানসিক সাপোর্ট দেওয়া
  • কুরআনের মাধ্যমে আত্মার প্রশান্তি মেলে — তাই বেশি বেশি কুরআন তিলাওয়াত শুনানো
  • বিশেষ করে ‘আয়াতুস সাকিনা’ ও সালামের আয়াতগুলো পড়ে শোনানো

সাধারণ ভুল

অজ্ঞতার কারণে অনেকে এই মানসিক রোগকে জ্বিনে ধরা ভেবে মানসিক সাপোর্টের পরিবর্তে উল্টো খারাপ আচরণ করতে থাকে।

এতে বেশিরভাগ ক্ষেত্রে হিতে বিপরীত ঘটে।