মেডিকেল সাইন্সে রোগটিকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার (Obsessive Compulsive Disorder) — সংক্ষেপে OCD। বাংলায় বলা হয় চিন্তাবাতিক বা শুচিবাই।
তিব্বে নববী মতে এটিকে বলা হয় ‘ওয়াসওয়াসা’ (الوسوسة)।
কারণ
মেডিকেল শাস্ত্রে এ রোগের কারণ হিসেবে বংশগত, পারিপার্শ্বিকতা ও মানসিক চাপকে দায়ী করা হলেও — তিব্বে নববী মতে এর প্রধান কারণ হচ্ছে শয়তান। মানসিক বিষণ্নতা ইত্যাদি অন্যান্য সহযোগী কারণগুলো তারই কুমন্ত্রণা দ্বারা সৃষ্ট।
স্থায়ী সমাধান
এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে — শয়তানকে দুর্বল করা। আর শয়তানকে দুর্বল করার মাধ্যম হচ্ছে:
- বেশি বেশি কুরআন তিলাওয়াত
- যিকির ও ইবাদাতে লিপ্ত হওয়া
- পাশাপাশি রুকইয়াহ করা